মঙ্গলবার | ১৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী Logo ইসলামপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ Logo চাঁদপুর বড় স্টেশন প্রধানীয়া বাড়িতে মরহুমদের রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল Logo জাবিতে জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব পদমর্যাদায় খুবি অধ্যাপক আবদুল আওয়াল Logo বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল Logo জনপ্রিয় ব্র্যান্ড কাচ্চি ডাইন চাঁদপুর শাখায় ভোক্তা অভিযান, ব্যাখ্যা দিল কর্তৃপক্ষ Logo চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গায় বাড়তি দামে সার বিক্রি করায় জরিমানা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:১৮:২০ অপরাহ্ণ, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪
  • ৮০৭ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার জীবননগরে বাড়তি দামে সার বিক্রি ও মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রির দায়ে বিএডিসি’র এক সার ডিলারকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

বুধবার সকালে উপজেলার উথলী বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এ জরিমানা করা হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিনষ্ট করা হয়।

চুয়াডাঙ্গা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদ জানান, জীবননগরের উথলী বাজারে অভিযান পরিচালনাকালে বিএডিসি’র স্থানীয় ডিলার মেসার্স জহির ট্রেডার্সে গিয়ে বাড়তি মূল্যে সার বিক্রির প্রমাণ মেলে।

তিনি এক হাজার ৩৫০ টাকা বস্তা মূল্যের টিএসপি সার এক হাজার ৯৪০ টাকায় বিক্রি করেছেন। একই সাথে তার দোকানে বিক্রির উদ্দেশ্যে রাখা মেয়াদোত্তীর্ণ কীটনাশক পাওয়া যায়।

এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪০ ও ৫১ ধারায় ওই প্রতিষ্ঠানের জহির উদ্দিনকে ৭০ হাজার টাকা জরিমানা ও মেয়াদোত্তীর্ণ কীটনাশক জনসম্মুখে বিনষ্ট করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী

চুয়াডাঙ্গায় বাড়তি দামে সার বিক্রি করায় জরিমানা

আপডেট সময় : ০৭:১৮:২০ অপরাহ্ণ, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪