বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

অভিবাসী কর্মীদের অধিকার রক্ষায় আইওএম’র ভূমিকা চায় বাংলাদেশ

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১১:০২:০৬ পূর্বাহ্ণ, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪
  • ৭৬২ বার পড়া হয়েছে

অভিবাসী শ্রমিকদের অধিকার রক্ষায় ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম)-এর অব্যাহত প্রচেষ্টার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীতে তৌহিদ হোসেনের সাথে আইওএম বাংলাদেশের মিশন প্রধান আবদুসাত্তর এসোয়েভের আলোচনার সময় এই আহবান জানান তিনি।

বিভিন্ন গন্তব্য ও ট্রানজিট দেশগুলোতে বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের অধিকার রক্ষায় আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সক্রিয় প্রচেষ্টার প্রয়োজনীয়তার ওপর জোর দেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বৈঠকে বাংলাদেশে এসোয়েভের দায়িত্বপালনকালে সক্রিয় ভূমিকার জন্য ধন্যবাদ জানান পররাষ্ট্র উপদেষ্টা।

একইসঙ্গে অস্বাভাবিক পরিস্থিতিতে বা মানবিক সংকটে নাগরিকদের প্রত্যাবাসন এবং পুনঃএকত্রীকরণে আইওএম-এর অবিচল সহায়তার অঙ্গীকারের প্রতি সমর্থন জানান তিনি।

এসময় তিনি কক্সবাজারে জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক (এফডিএমএন) রোহিঙ্গাদের সমর্থনে আইওএম-এর সম্পৃক্ততার প্রশংসা করে মিয়ানমারে তাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের প্রয়োজনীয়তার ওপর  জোর দেন।

আইওএম চিফ অব মিশন বাংলাদেশে তার মেয়াদে সন্তোষ প্রকাশ করে গ্লোবাল কমপ্যাক্ট অন মাইগ্রেশন (জিসিএম) এর চ্যাম্পিয়ন হিসেবে নিরাপদ, সুশৃঙ্খল এবং নিয়মিত অভিবাসন প্রচারে বাংলাদেশের প্রচেষ্টার প্রশংসা করেছেন।

এর আগে, পররাষ্ট্র সচিবের সাথেও বিদায়ী সাক্ষাৎ করেন আইওএম বাংলাদেশের মিশন প্রধান এসোয়েভ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

অভিবাসী কর্মীদের অধিকার রক্ষায় আইওএম’র ভূমিকা চায় বাংলাদেশ

আপডেট সময় : ১১:০২:০৬ পূর্বাহ্ণ, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪