মঙ্গলবার | ১৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী Logo ইসলামপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ Logo চাঁদপুর বড় স্টেশন প্রধানীয়া বাড়িতে মরহুমদের রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল Logo জাবিতে জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব পদমর্যাদায় খুবি অধ্যাপক আবদুল আওয়াল Logo বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল Logo জনপ্রিয় ব্র্যান্ড কাচ্চি ডাইন চাঁদপুর শাখায় ভোক্তা অভিযান, ব্যাখ্যা দিল কর্তৃপক্ষ Logo চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

পুলিশ কর্মকর্তার গাড়িতে মিলল ১২০১ বোতল ফেনসিডিল

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০২:৫৩:১৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪
  • ৮০২ বার পড়া হয়েছে

ঝিনাইদহে এক পুলিশ কর্মকর্তার গাড়ি থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ সময় ওই পুলিশ কর্মকর্তাসহ তিনজনকে আটক করেছে র‌্যাব।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ভোররাতের দিকে সদর উপজেলার হাটগোপালপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের অধিনায়ক মেজর নাঈম আহমেদ।

তিনি জানান, কালীগঞ্জ থেকে পুলিশের উপপরিদর্শক সাজ্জাদ নিজের ব্যবহৃত প্রাইভেট কারে ফেনসিডিল নিয়ে মাগুরা যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল হাট গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে চেকপোস্ট বসায়। চেকপোস্ট থেকে ওই প্রাইভেট কারটি আটকে তল্লাশি চালিয়ে এক হাজার ২০১ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

আটকদের ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

আটকরা হলেন, ঝিনাইদহ সদর থানার উপপরিদর্শক সাজ্জাদুর রহমান, মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া গ্রামের মৃত সিদ্দিক সর্দারের ছেলে মো. সাহের ও চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার দোয়ারপাড়া গ্রামের ফিরোজ আলীর ফারুক হোসেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী

পুলিশ কর্মকর্তার গাড়িতে মিলল ১২০১ বোতল ফেনসিডিল

আপডেট সময় : ০২:৫৩:১৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪