বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

টঙ্গী‌তে মহাসড়ক অব‌রোধ করে শ্রমিক‌ বি‌ক্ষোভ

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০২:৪৮:০৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪
  • ৮০৪ বার পড়া হয়েছে

গাজীপু‌রের টঙ্গীতে তিন মা‌সের বকেয়া বেতনের দাবিতে এক‌টি কারখানার শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে।

আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৯টা থে‌কে গাজীপুরা এলাকায় সিজন্স ড্রেসেস লি‌মি‌টেডের শ্রমিকেরা আন্দোলনে না‌মেন। কিছু সময় কারখানার গে‌টে অবস্থান করার পর তারা মহাসড়কের দুই পা‌শে অব‌রোধ ক‌রে বি‌ক্ষোভ শুরু করেন।

আন্দোলনরত শ্রমিকেরা জানায়, তিন মা‌সের বেতন ও ছু‌টির টাকা দেওয়া হচ্ছে না।

এ পর্যন্ত বেশ ক‌য়েকবার তারা তা‌রিখ দি‌য়ে‌ছে কিন্তু বেতন দেয়নি। আমরা ঘর ভাড়া দি‌তে পার‌ছি না। বা‌ড়ির মা‌লিক আমা‌দের সঙ্গে খারাপ ব্যবহার শুরু ক‌রে দি‌য়ে‌ছে। এই অবস্থায় আমরা কী কর‌ব ভে‌বে পা‌চ্ছি না। এক পর্যায়ে বাধ‌্য হ‌য়ে মহাসড়ক অ‌বরোধ ক‌রে রে‌খে‌ছি।

এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগা‌যোগ করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

গাজীপুর শিল্প পু‌লি‌শের টঙ্গী জো‌নের সহকা‌রী পু‌লিশ সুপার মোশাররফ হো‌সেন ব‌লেন, এই কারখানায় ৬ মাস ধ‌রে সমস‌্যা। মা‌লিক পক্ষ সমস‌্যার সমাধান কর‌ছে না। আমরা শ্রমিক‌দের বুঝা‌নোর চেষ্টা কর‌ছি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

টঙ্গী‌তে মহাসড়ক অব‌রোধ করে শ্রমিক‌ বি‌ক্ষোভ

আপডেট সময় : ০২:৪৮:০৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪