বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

মেঘালয়-আসাম সীমান্ত থেকে ৫ বাংলাদেশি গ্রেপ্তার

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:৫৯:১০ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪
  • ৭৬৮ বার পড়া হয়েছে

ভারতের আসাম-মেঘালয় সীমান্ত এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে ৫ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে আসাম পুলিশ। গত শনিবার রাতে আসামের দক্ষিণ সালমারা মানকাচর জেলার মিরজুমলা রোড এলাকা থেকে অভিযান চালিয়ে এই পাঁচজনকে গ্রেপ্তার করে মানকাচর পুলিশ।

জানা গেছে, শনিবার রাতে ৯টার দিকে মেঘালয় থেকে ওই বাংলাদেশিদের বহনকারী একটি সিএনজি মানকাচারের দিকে আসছিল। এ সময় সেই সিএনজি থামিয়ে তল্লাশি চালানো হয় এবং ভিতর থেকে তিন নারী এবং দুই পুরুষকে গ্রেপ্তার করা হয়।

আটক করা হয় ওই সিএনজি’এর ভারতীয় চালককেও।

মেঘালয়ের ডালু এলাকায় ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে তারা প্রথমে মেঘালয় ঢোকে এবং সেখান থেকেই সিএনজি করে আসামে অনুপ্রবেশের চেষ্টা করছিল। অবৈধ এই অনুপ্রবেশের পিছনে কি কারণ রয়েছে তা জানার চেষ্টা করছে তদন্তকারী কর্মকর্তারা।

গ্রেপ্তারকৃত ৫ বাংলাদেশি হল আকাশ হোসেন, সাফিকুল মন্ডল, সাবিনা আখতার, শান্তা বেগম এবং পিংকি আখতার। সীমান্ত এলাকায় পাঁচ বাংলাদেশি গ্রেপ্তারের পরেই চাঞ্চল্য ছড়িয়েছে মানকাচরে।

অন্যদিকে আটক সিএনজি চালকের নাম আখিরুল ইসলাম। ভারতীয় নাগরিক আখিরুল মানকাচর পুলিশ থানার অধীন পেশারকান্দি গ্রামের বাসিন্দা।

ইতোমধ্যেই দক্ষিণ সালমারা মানকাচর জেলার পুলিশ সুপারসহ জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তারা মানকাচর পুলিশ থানায় গিয়ে গ্রেপ্তারকৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শুরু করেছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

মেঘালয়-আসাম সীমান্ত থেকে ৫ বাংলাদেশি গ্রেপ্তার

আপডেট সময় : ০৭:৫৯:১০ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪