বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী

যাত্রীখরায় ঢাকা-কলকাতা রুটের নভোএয়ার ফ্লাইট বন্ধের ঘোষণা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০১:২৭:৫৪ অপরাহ্ণ, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪
  • ৭৫৫ বার পড়া হয়েছে

শেখ হাসিনা সরকার পতনের পর বাংলাদেশে অবস্থিত ভারতীয় দূতাবাস ভিসা কার্যক্রম সীমিত করায় ঢাকা-কলকাতা রুটে বিমানপথে যাত্রী কমে গিয়েছে। সেজন্য তাই ঠেকাতে ফ্লাইট বন্ধের ঘোষণা দিয়েছে বেসরকারি এয়ারলাইন্স নভোএয়ার।

সোমবার (১৬ সেপ্টেম্বর) নভোএয়ারের হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস মেসবাউল ইসলাম এক গণমাধ্যমকে এই তথ্য জানান।

তিনি বলেন, “ভিসা না পাওয়ায় বাংলাদেশ থেকে অধিকাংশ যাত্রী ভারতে যেতে পারছে না।

ফ্লাইটগুলোতে যাত্রী অর্ধেকেরও কম। সেজন্য সোমবার থেকে কলকাতা রুটে ফ্লাইট সাময়িকভাবে বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। ” ভিসা কার্যক্রমে গতি এলে এই রুটে ফের ফ্লাইট চালু করা হবে বলে জানিয়েছেন মেসবাউল।

নভোএয়ারের আরেকজন কর্মকর্তা জানান, ‘ঢাকা থেকে কলকাতা রুটে আগে প্রতিদিন একটি করে সপ্তাহে সাতটি ফ্লাইট ছিল আমাদের। মাসে প্রায় দুই হাজারের বেশি যাত্রী যাতায়াত করতেন। বর্তমানে এই রুটে তিনটি ফ্লাইট চলছে। তাতেও লস হচ্ছিলো। যাত্রী নেই বললেই চলে। ’

উল্লেখ্য, ২০১৬ সালের ডিসেম্বরে ঢাকা-কলকাতা রুটে ফ্লাইট চালু করে নভোএয়ার। ২০২০ সালে কোভিড মহামারীর সময়ে এই রুটে কিছুদিন ফ্লাইট বন্ধ রেখেছিলো নভোএয়ার।

এর আগে যাত্রী খরায় বাংলাদেশ থেকে আরেক বেসরকারি এয়ারলাইন্স ইউএস-বাংলার ঢাকা-কলকাতা রুটে ১৪টি ফ্লাইটের জায়গায় চলেছে ছয়টি, এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৪টির থেকে কমিয়ে সাতে নামিয়েছে। এর পাশাপাশি কমেছে ঢাকা-চেন্নাই ও ঢাকা-দিল্লি ফ্লাইট সংখ্যাও।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম।

যাত্রীখরায় ঢাকা-কলকাতা রুটের নভোএয়ার ফ্লাইট বন্ধের ঘোষণা

আপডেট সময় : ০১:২৭:৫৪ অপরাহ্ণ, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪