বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

পাচারের অর্থ ফেরাতে যুক্তরাষ্ট্রের দক্ষতা ব্যবহার করবে সরকার: পররাষ্ট্র সচিব

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৪:২৫:১৭ অপরাহ্ণ, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪
  • ৭৫৭ বার পড়া হয়েছে

বিগত সরকারের সময়ে পাচার হওয়া অর্থ ফেরাতে সরকার যুক্তরাষ্ট্রের দক্ষতা ব্যবহার করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন। তিনি বলেন, ‘আমরা খুব ব্রডলি ফাইন্যান্সিয়াল সেক্টরের রিফর্ম নিয়ে কথাবার্তা বলেছি। পাচারকৃত অর্থ ফেরাতে প্রাথমিক কথাবার্তা হয়েছে। এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের যে এক্সপার্টিজ (দক্ষতা) আছে, সেটা হয়তো আমরা ব্যবহার করব।

কিন্তু এই আলাপটা কেবল শুরু হয়েছে, এর চূড়ান্ত রূপ পেতে একটু সময় লাগবে। ’

রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এক প্রশ্নর জবাবে এসব কথা বলেন।

সফররত মার্কিন প্রতিনিধিদল বাংলাদেশের কাছে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন সংস্কার পরিকল্পনা সম্পর্কে জানতে চেয়েছে জানিয়ে পররাষ্ট্র সচিব বলেন, ‘পাশাপাশি তাদের সঙ্গে আর্থিক খাতের সংস্কার নিয়েও ব্যাপক আলোচনা হয়েছে।

তিনি বলেন, ‘ইতিমধ্যে সরকার যেসব পদক্ষেপ গ্রহণ করেছে, সে সম্পর্কে আমরা প্রতিনিধিদলকে অবহিত করেছি। যুক্তরাষ্ট্রের সরকারের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে। ’

সচিব আরও বলেন, ‘সরকারের সংস্কার পরিকল্পনা সম্পর্কে তারা জানার আগ্রহ ব্যক্ত করেছেন। দ্রুততম সময়ের মধ্যে অর্থনৈতিক সংস্কারের বিষয়টি এ সরকারের বিশেষ অগ্রাধিকার বিবেচনায় আর্থিক খাত ও রাজস্ব খাতে সংস্কার এবং এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র, দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, শ্রম পরিবেশ, মানবাধিকার সুরক্ষা আর রোহিঙ্গা মানবিক সহায়তাসহ নানা বিষয়ে আমরা আলাপ-আলোচনা করেছি। ’

তিনি বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আজ বিকেলের বৈঠকে এই সুনির্দিষ্ট বিষয়গুলো আলোচনায় উঠে আসতে পারে। ’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

পাচারের অর্থ ফেরাতে যুক্তরাষ্ট্রের দক্ষতা ব্যবহার করবে সরকার: পররাষ্ট্র সচিব

আপডেট সময় : ০৪:২৫:১৭ অপরাহ্ণ, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪