বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী

শিগগিরই চালু হচ্ছে কাজীপাড়া স্টেশন, শুক্রবারও চলবে মেট্রোরেল

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:০২:৪৫ অপরাহ্ণ, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪
  • ৭৬৩ বার পড়া হয়েছে

শিগগিরই চালু হতে যাচ্ছে মেট্রোরেলের বন্ধ থাকা কাজীপাড়া স্টেশন। এছাড়া শুক্রবার ছুটির দিনও চলবে মেট্রোরেল। -এমন ঘোষণা দেওয়া হবে কয়েক দিনের মধ্যেই। ঢাকায় মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আবদুর রউফ এ তথ্য নিশ্চিত করেছেন।

ডিএমটিসিএল সূত্র বলছে, আগামী বুধবারই নতুন ঘোষণা আসতে পারে। গত সপ্তাহে ক্ষতিগ্রস্ত কাজীপাড়া মেট্রোরেল স্টেশনে মেরামতের কাজ শুরু হয়। আজ শনিবার স্টেশন চালুর কারিগরি নানাদিক পরীক্ষা করে দেখা হয়েছে। আর শুক্রবার মেট্রোরেল চলাচল শুরু করার জন্য জনবলের কাজের পালা (রোস্টার) প্রায় ঠিক হয়ে গেছে।

ডিএমটিসিএলের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিকের চুক্তিভিত্তিক নিয়োগ গত সপ্তাহে বাতিল করে সরকার। নতুন ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ আবদুর রউফ। দায়িত্ব নিয়েই তিনি দ্রুত কাজীপাড়া স্টেশন চালু এবং শুক্রবারে মেট্রোরেল চলাচল শুরু করার ওপর জোর দিয়েছেন।

অন্তর্বর্তী সরকারের সড়ক পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবীর খান দায়িত্ব নেওয়ার পর শুক্রবারও মেট্রোরেল চালু রাখার নির্দেশনা দিয়েছিলেন। এরপর ডিএমটিসিএল কর্তৃপক্ষ শুক্রবার দুপুর তিনটা থেকে রাত পর্যন্ত মেট্রোরেল চালুর পরিকল্পনা নিয়ে কাজ শুরু করে।

ডিএমটিসিএলের নতুন ব্যবস্থাপনা আবদুর রউফ বলেন, ‘কাজীপাড়া স্টেশন চালুর বিষয়ে গতকাল শুক্রবার ও আজ শনিবার আমিসহ কারিগরি দল ও জাপানি পরামর্শক কাজ করেছি। ’

তবে মিরপুর-১০ স্টেশন চালু করতে আরও কিছু সময় লাগবে উল্লেখ করে ডিএমটিসিএল এমডি বলেন, ‘চেষ্টা থাকবে যথাসম্ভব দ্রুত চালু করা। ’

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সরকারের বল প্রয়োগের ফলে হতাহতের ঘটনা ঘটে। এর জেরে বিক্ষুব্ধ জনতা ঢাকার মিরপুর ১০ নম্বর গোলচত্বরের পুলিশ বক্সে গত ১৮ জুলাই অগ্নিসংযোগ করে। ওইদিন বিকেল ৫টায় মেট্রোরেলের চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এর পরদিন মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশনে ভাঙচুর করা হয়। মেট্রোরেলের এই দুই স্টেশন এক বছরেও যন্ত্রপাতি এনে সচল করা সম্ভব হবে না বলেও দাবি করেন তৎকালীন সরকারের মন্ত্রী ওবায়দুল কাদের।

ডিএমটিসিএলের পক্ষ থেকে সেসময় বলা হয়, কাজীপাড়া ও মিরপুর-১০ স্টেশন চালু করতে সাড়ে ৩০০ কোটি টাকার মতো খরচ করতে হবে। অবশ্য এখন সংস্থাটির দায়িত্বশীল সূত্র বলছে, দুটি স্টেশন মেরামতে ব্যয় ৫০ কোটি টাকার মধ্যে থাকবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম।

শিগগিরই চালু হচ্ছে কাজীপাড়া স্টেশন, শুক্রবারও চলবে মেট্রোরেল

আপডেট সময় : ০৬:০২:৪৫ অপরাহ্ণ, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪