মঙ্গলবার | ১৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী Logo ইসলামপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ Logo চাঁদপুর বড় স্টেশন প্রধানীয়া বাড়িতে মরহুমদের রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল Logo জাবিতে জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব পদমর্যাদায় খুবি অধ্যাপক আবদুল আওয়াল Logo বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল Logo জনপ্রিয় ব্র্যান্ড কাচ্চি ডাইন চাঁদপুর শাখায় ভোক্তা অভিযান, ব্যাখ্যা দিল কর্তৃপক্ষ Logo চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

পাচারের সময় কুষ্টিয়া সীমান্তে কোটি টাকার স্বর্ণ জব্দ, আটক ২

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:২৬:২০ অপরাহ্ণ, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪
  • ৭৭৫ বার পড়া হয়েছে

ভারতে পাচারের সময় কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত থেকে কোটি টাকা মূল্যের ৭টি দ্বিখণ্ডিত স্বর্ণের বারসহ দুজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাতে বিজিবি-৪৭ কুষ্টিয়া ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল (পিএসসি) মাহাবুব মুর্শেদ রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে বৃহস্পতিবার দুপুরে দৌলতপুর উপজেলা সীমান্তবর্তী চিলমারি ইউনিয়নের সুকারঘাট এলাকা থেকে তাদের আটক ও স্বর্ণের বারগুলো জব্দ করে চিলমারি বিওপি।

আটক দুই ব্যক্তি হলেন, উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মরারপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে নজরুল ইসলাম (২০), ও কাজল বিশ্বাসের ছেলে সেলিম রেজা (২২)।

তাদের বিরুদ্ধে দৌলতপুর থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে এবং উদ্ধারকৃত স্বর্ণের বার ট্রেজারিতে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আটক ব্যক্তিদের কাছ থেকে এক কেজি ৩৭৩ গ্রাম ওজনের ৭টি দ্বিখণ্ডিত স্বর্ণের বার জব্দ করা হয়। এছাড়া দুটি মোটরসাইকেল, দুটি স্মার্ট ফোনসহ সিম কার্ড, নগদ এক হাজার ২২০ টাকা জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মূল্য প্রায় এক কোটি ৪২ লাখ ১৯ হাজার ৫২৭ টাকা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজিবি-৪৭ কুষ্টিয়া ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল (পিএসসি) মাহাবুব মুর্শেদ রহমান বলেন, ভারতে পাচারকালে দৌলতপুর সীমান্ত থেকে এক কেজি ৩৭৩ গ্রাম ওজনের ৭টি দ্বিখণ্ডিত স্বর্ণের বার জব্দ করা হয়। এ ঘটনায় জড়িত দুইজনকে আটক করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী

পাচারের সময় কুষ্টিয়া সীমান্তে কোটি টাকার স্বর্ণ জব্দ, আটক ২

আপডেট সময় : ০৮:২৬:২০ অপরাহ্ণ, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪