মঙ্গলবার | ১৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী Logo ইসলামপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ Logo চাঁদপুর বড় স্টেশন প্রধানীয়া বাড়িতে মরহুমদের রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল Logo জাবিতে জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব পদমর্যাদায় খুবি অধ্যাপক আবদুল আওয়াল Logo বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল Logo জনপ্রিয় ব্র্যান্ড কাচ্চি ডাইন চাঁদপুর শাখায় ভোক্তা অভিযান, ব্যাখ্যা দিল কর্তৃপক্ষ Logo চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

কাফনের কাপড় ও বোমা সাদৃশ্য বস্তু রেখে প্রাণনাশের হুমকি

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৫:৩০:৫৭ অপরাহ্ণ, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪
  • ৮২১ বার পড়া হয়েছে

বোমা সাদৃশ্য বস্তু, কাফনের কাপড় ও প্রাণনাশের হুমকি সম্বলিত চিরকুট উদ্ধার করা হয়েছে। মেহেরপুরের গাংনীতে এঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার গোপালনগর গ্রামের বটতলা মোড় থেকে পুলিশ এগুলো উদ্ধার করে থানায় নেয়।  

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ওই গ্রামের চায়ের দোকানি আরশাদ আলী প্রথমে এগুলো দেখতে পান।

খবর পেয়ে গাংনী থানার এসআই শিমুল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে তা উদ্ধার করে।

স্থানীয়রা জানান, আরশাদ আলীর দোকানের পাশেই রাইপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক রবিউল ইসলামের মুদি দোকান। হাতে লেখা চিরকুট অনুযায়ী রবিউল ইসলামকে উদ্দেশ্য করে এগুলো রাখা হতে পারে। সাদা কাগজের চিরকুটে লেখা- `রবি মরার জন্য তৈরি হয়। বোমা ও কাফন পাঠালাম। ’ নিচে তিনটি দাগের মধ্যে দুই বার লেখা ‘লাল, লাল’।

চায়ের দোকানদার আরশাদ আলী জানান, সকাল ৬টার দিকে দোকান খুলতে গিয়ে এগুলো তার নজরে পড়ে। পরে তিনি ৯৯৯ কল দিয়ে পুলিশকে বিষয়টি অবহিত করেন।

রাইপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম বলেন, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মনোনীত করার বিষয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে দ্বন্দ্বের জেরে এগুলো রাখা হতে পারে। প্রাণনাশের হুমকির বিষয়ে তিনি আইনের আশ্রয় নিতে চান বলেও জানান।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম বলেন, বোমা সাদৃশ্য বস্তু দুটি বালু পানি ভর্তি বালতিতে রেখে প্রাথমিকভাবে নিষ্ক্রিয় করা হয়েছে। তদন্ত ছাড়া এ বিষয়ে কিছু বলা সম্ভব নয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী

কাফনের কাপড় ও বোমা সাদৃশ্য বস্তু রেখে প্রাণনাশের হুমকি

আপডেট সময় : ০৫:৩০:৫৭ অপরাহ্ণ, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪