মঙ্গলবার | ১৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী Logo ইসলামপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ Logo চাঁদপুর বড় স্টেশন প্রধানীয়া বাড়িতে মরহুমদের রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল Logo জাবিতে জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব পদমর্যাদায় খুবি অধ্যাপক আবদুল আওয়াল Logo বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল Logo জনপ্রিয় ব্র্যান্ড কাচ্চি ডাইন চাঁদপুর শাখায় ভোক্তা অভিযান, ব্যাখ্যা দিল কর্তৃপক্ষ Logo চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গার পাঁচমাইলে সড়ক দুর্ঘটনায় যুবক জখম

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৫:২৭:১৩ অপরাহ্ণ, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪
  • ৮২৯ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা সদর উপজেলার পাঁচমাইল বাজারে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মোটরসাইকেল চালক উজ্জ্বল হোসেন (২৩) গুরুতর জখম হন। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে ভর্তি করেন। তবে অবস্থার অবনতি হওয়ায় দুপুরেই তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। আহত উজ্জ্বল বসুভাণ্ডারদহ গ্রামের নমুকুল্লা মিয়ার ছেলে।

জানা গেছে, গতকাল বেলা দুইটার মোটরসাইকেলযোগে চারমাইল বাজার থেকে সরোজগঞ্জের দিকে যাচ্ছিলেন উজ্জল। পথে পাঁচমাইল বাজারের যাত্রী ছাউনির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন উজ্জল। এসময় স্থানীয়রা দ্রুত সময়ের মধ্যে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।

হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. জোবায়দা জামাল বলেন, উজ্জলের মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত ও রক্তক্ষরণ হয়েছে। অবস্থার অবনতি হওয়ায় দুপুরেই উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী

চুয়াডাঙ্গার পাঁচমাইলে সড়ক দুর্ঘটনায় যুবক জখম

আপডেট সময় : ০৫:২৭:১৩ অপরাহ্ণ, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪