মঙ্গলবার | ১৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী Logo ইসলামপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ Logo চাঁদপুর বড় স্টেশন প্রধানীয়া বাড়িতে মরহুমদের রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল Logo জাবিতে জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব পদমর্যাদায় খুবি অধ্যাপক আবদুল আওয়াল Logo বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল Logo জনপ্রিয় ব্র্যান্ড কাচ্চি ডাইন চাঁদপুর শাখায় ভোক্তা অভিযান, ব্যাখ্যা দিল কর্তৃপক্ষ Logo চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

আড়াই কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ২

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৫:০৭:২৫ অপরাহ্ণ, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪
  • ৭৯২ বার পড়া হয়েছে

মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২ কোটি ৬০ লাখ টাকা মূল্যের ২৫টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি। এসময় দুজনকে আটক করা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া বিজিবি হেডকোয়াটার থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আটক দুজন ঢাকার ধামরাই উপজেলার চৌহাট চকপাড়া গ্রামের মৃত লাল মিয়ার ছেলে আলাল হোসেন (৪৮) ও টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাওড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে রাজিব হোসেন (২৯)। গতকাল দুপুরে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানা যায়, সুনির্দিষ্ট তথ্যে ঢাকা থেকে যাত্রীবাহী বাসে স্বর্ণের একটি চালান ভারতে পাচারের উদ্দেশ্যে মেহেরপুরে যাচ্ছে বলে জানতে পারে বিজিবি। ওই তথ্যের ভিত্তিতে গতকাল ভোরে বিজিবির সহকারী পরিচালক জাকিরুল ইসলামের নেতৃত্বে মেহেরপুর সদরের বিশেষ টহলদল আমঝুপি মহাসড়কে অবস্থান নেয়। সকাল সাড়ে ৫টার দিকে ঢাকা থেকে মেহেরপুরগামী ‘জেআর পরিবহন’-এর একটি বাস আমঝুপিতে পৌঁছালে বিজিবি টহল দল বাসটি থামিয়ে তল্লাশি চালায়। এসময় ২ কেজি ৬১২ গ্রাম ওজনের ২৫টি স্বর্ণের বার ও নগদ ৫ হাজার ৮০৪ টাকা উদ্ধারসহ দুজনকে আটক করা হয়। জব্দকৃত স্বর্ণের আনুমানিক সিজারমূল্য ২ কোটি ৬০ লাখ ২৫ হাজার ৮০৪ টাকা।

কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান বলেন, আটককৃতদের বিরুদ্ধে বিধি অনুযায়ী মামলা দায়ের করে জব্দকৃত স্বর্ণের বারগুলো ট্রেজারিতে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী

আড়াই কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ২

আপডেট সময় : ০৫:০৭:২৫ অপরাহ্ণ, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪