বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

সাভারে ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রী ও সন্তানের মরদেহ উদ্ধার

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:০৩:৫৫ পূর্বাহ্ণ, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪
  • ৮৫০ বার পড়া হয়েছে

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রী ও পাঁচ বছরের সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) আশুলিয়ার ভাদাইল এলাকায় এম হাসান বাচ্চুর মালিকানাধীন ভবন থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন– এম হাসান বাচ্চু (৫০), তার স্ত্রী স্বপ্না বেগম (৩৫) ও শিশুকন্যা জান্নাতি (৫)। এ ঘটনায় বাচ্চুর কলেজপড়ুয়া ছেলেকে জিজ্ঞাসাবাদ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

স্থানীয়দের সূত্রে জানা যায়, হাসান বাচ্চু তার স্ত্রী-সন্তানসহ নিজ বাড়ির চারতলার একটি ফ্ল্যাটে বসবাস করতেন। বৃহস্পতিবার সকালে হঠাৎ চারতলা থেকে তার বড় ছেলে ‘বাঁচাও’ বলে চিৎকার শুরু করে। এসময় প্রতিবেশীরা ছুটে গিয়ে বাচ্চুর দরজা ভেঙ্গে ভেতরে তিনজনের নিথর দেহ পড়ে থাকতে দেখেন। পরে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের ধারণা, দাম্পত্য কলহের জেরেই এ ঘটনা ঘটেছে। তবে তদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে র‍্যাব।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) গিয়াস উদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। বাচ্চুর গলায় ও তার স্ত্রী-কন্যার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তদন্ত করে ঘটনাটির রহস্য উদ্ঘাটন করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

সাভারে ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রী ও সন্তানের মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৭:০৩:৫৫ পূর্বাহ্ণ, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪