বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী

আইডিয়াল-ঢাকা কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষে আহত অন্তত ১৮

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:৪০:৫৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪
  • ৮২৮ বার পড়া হয়েছে

রাজধানীর ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৮ শিক্ষার্থী আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।

সংঘর্ষের বিষয়ে ঢাকা কলেজের আহত শিক্ষার্থী বদিউজ্জামান বাদল বলেন, ঢাকা কলেজ সকাল দশটার দিকে নবীন বরণ অনুষ্ঠান হচ্ছিল। সেখানে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা আসে।

একপর্যায়ে তাদের সাথে হাতাহাতি সৃষ্টি হয়।

পরে কলেজের সিনিয়ররা বিষয়টি মীমাংসা করলেও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা তা মেনে নেয়নি। পরবর্তীতে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা একত্রিত হয়ে সাইন্স ল্যাবরেটরিজ মোড় এলাকাসহ কলেজের ভেতরে আমাদের ঢাকা কলেজের শিক্ষার্থীদের উপরে হামলা চালায় এতে আমাদের অন্তত ১০ থেকে ১৫ জন শিক্ষার্থী আহত হয়।

অন্যদিকে আইডিয়াল কলেজের শিক্ষার্থী মো. হোসাইন অভিযোগ করে বলেন, সকালে আমাদের আইডিয়াল কলেজের দুই শিক্ষার্থী সাইন্স ল্যাবরেটরি মোড়ে সোনালী ব্যাংকে টাকা জমা দিতে যায়। সেখানে ঢাকা কলেজের শিক্ষার্থীরা  দুইজনকে মারপিট করে আহত করে। পরে আমাদের কলেজের শিক্ষার্থীরা একত্রিত হয়ে মীমাংসার জন্য ঢাকা কলেজের দিকে যাচ্ছিলাম। সে সময় ঢাকা কলেজের শিক্ষার্থীরা আমাদের শিক্ষার্থীর উপরে হামলা চালায়। এতে ১০-১৫ জন শিক্ষার্থী আহত হয়।

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত হয়ে আসা শিক্ষার্থীদের ঢামেকের জরুরি বিভাগে চিকিৎসা চলছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম।

আইডিয়াল-ঢাকা কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষে আহত অন্তত ১৮

আপডেট সময় : ০৮:৪০:৫৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪