বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী

জাতীয়তা, চারিত্রিক সনদ, উত্তরাধিকার সনদ দিতে পারবেন প্রশাসকরা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০১:২৫:৩৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪
  • ৭৭৬ বার পড়া হয়েছে

স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন অনুযায়ী পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সিটি কর্পোরেশনগুলোর প্রশাসকদেরকে সিটি কর্পোরেশন অধিক্ষেত্রে বিভিন্ন ধরনের নাগরিক সেবা বিশেষ করে জাতীয়তা ও চারিত্রিক সনদ, মৃত ব্যক্তির উত্তরাধিকার সনদ ইত্যাদি দেওয়ার ক্ষমতা অর্পণ করেছে স্থানীয় সরকার বিভাগ। এ ক্ষমতা অর্পন করে সম্প্রতি স্থানীয় সরকার বিভাগ থেকে সংশ্লিষ্টদের কাছে চিঠি পাঠানো হয়েছে।

এতে বলা হয়, ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯’ এর ধারা ১১৭(১) অনুযায়ী পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সিটি কর্পোরেশনগুলোর প্রশাসকদেরকে সিটি কর্পোরেশন অধিক্ষেত্রে বিভিন্ন ধরনের নাগরিক সেবা বিশেষ করে জাতীয়তা ও চারিত্রিক সনদ, মৃত ব্যক্তির উত্তরাধিকার সনদ ইত্যাদি দেওয়ার ক্ষমতা অর্পণ করা হলো।

চিঠিতে বলা হয়, সিটি কর্পোরেশন (কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলরদের দায়িত্ব, কার্যাবলী ও সুযোগ-সুবিধা) বিধিমালা, ২০১২ এর উপবিধি ৩ (৩) অনুযায়ী সিটি কর্পোরেশনের কাউন্সিলররা মৃত ব্যক্তির উত্তরাধিকার, জাতীয়তা ও চারিত্রিক সনদ দেওয়ার দায়িত্ব ও কর্তব্য পালন করবেন।

চিঠিতে আরও বলা হয়, বর্তমান প্রেক্ষাপটে সিটি কর্পোরেশনের কোনো কাউন্সিলর কর্মস্থলে অনুপস্থিত থাকলে বা কোনো কাউন্সিলরকে কর্মস্থলে পাওয়া না গেলে নিরবচ্ছিন্ন নাগরিক সেবা নিশ্চিত করতে জনস্বার্থে প্রশাসক তার ওপর অর্পিত ক্ষমতাবলে সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা বা অন্য কোনো কর্মকর্তাকে বা ক্ষেত্র বিশেষে ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এর ধারা ৩ দ্বারা সন্নিবেশিত ধারা ২৫ক (২) অনুযায়ী নিযুক্ত কমিটির সদস্যদেরকে এ ক্ষমতা প্রদান করতে পারবেন।

এদিকে, জন্ম ও মৃত্যু নিবন্ধক হিসেবে সিটি কর্পোরেশনের উপযুক্ত কোনো কর্মকর্তাকে দায়িত্ব দিতে আরেকটি চিঠি পাঠিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

চিঠিতে বলা হয়, উপর্যুক্ত বিষয়ে বর্তমান প্রেক্ষাপটে সিটি কর্পোরেশন এলাকায় জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে সাময়িক অসুবিধা পরিলক্ষিত হওয়ায় ‘জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪’ এর ধারা ৪(ক) অনুযায়ী জন্ম ও মৃত্যু নিবন্ধক হিসেবে প্রযোজ্য ক্ষেত্রে কর্পোরেশনের উপযুক্ত কোন কর্মকর্তাকে দায়িত্ব প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম।

জাতীয়তা, চারিত্রিক সনদ, উত্তরাধিকার সনদ দিতে পারবেন প্রশাসকরা

আপডেট সময় : ০১:২৫:৩৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪