মঙ্গলবার | ১৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী Logo ইসলামপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ Logo চাঁদপুর বড় স্টেশন প্রধানীয়া বাড়িতে মরহুমদের রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল Logo জাবিতে জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব পদমর্যাদায় খুবি অধ্যাপক আবদুল আওয়াল Logo বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল Logo জনপ্রিয় ব্র্যান্ড কাচ্চি ডাইন চাঁদপুর শাখায় ভোক্তা অভিযান, ব্যাখ্যা দিল কর্তৃপক্ষ Logo চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

ভারতের সাথে সম্মান ও ন্যায্যতার ভিত্তিতে কাজ করবে সরকার: ড. ইউনূস

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:৩৪:১৮ অপরাহ্ণ, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪
  • ৭৮৫ বার পড়া হয়েছে

ভারতের সাথে সম্মান ও ন্যায্যতার ভিত্তিতে সুসম্পর্ক রেখে সরকার কাজ করবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোববার (৮ সেপ্টেম্বর) বিকেলে ড. ইউনূসের বিশেষ সহকারী মাহফুজ আলম এক ব্রিফিংয়ে এ কথা জানান।

মাহফুজ আলম জানান, ড. ইউনূসের সাথে মতবিনিময় অনুষ্ঠানে শিক্ষার্থীরা নানা বিষয়ে তাদের মতামত প্রকাশ করেছেন। সামনের দিনগুলোতে সরকার শিক্ষার্থীদের মতামত নিয়েই কাজ করবে। এ সময় ধর্ম নিয়ে রাজনীতি বিষয়ে সরকারকে সচেতন থাকার আহ্বান জানান শিক্ষার্থীরা। শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক ও ছাত্র রাজনীতি নিয়েও আলোচনা হয়েছে।

তিনি আরও জানান, মতবিনিময়ে মব কখনও বিচার পদ্ধতি হতে পারে না বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। তাই অপরাধীদের ধরে আইনের হাতে তুলে দেয়ার আহ্বান জানান তারা। এছাড়া, মামলার ক্ষেত্রে নিয়ম মেনে মামলা করা হবে বলেও জানান তারা।

এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, আন্দোলনে নিহতদের সঠিক তালিকা তৈরির চেষ্টা চলছে। মারা যাওয়ার পর অনেকের স্বজন তাদের হাসপাতালে নেননি। অনেকে হাসপাতালে নিলেও মারা যাওয়ার পর রেজিষ্ট্রেশন করেনি। তাই তালিকা তৈরিতে সময় লাগছে। আন্দোলনে হতাহতদের পরিবারকে সহযোগিতা করার পরিকল্পনা রয়েছে সরকারের।

প্রসজ্ঞত, রোববার সকালে প্রধান উপদেষ্টা কার্যালয়ের শাপলা হলে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন ড. মুহাম্মদ ইউনূস। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ের সমন্বয়করাও এই মতবিনিময়ে অংশ নেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী

ভারতের সাথে সম্মান ও ন্যায্যতার ভিত্তিতে কাজ করবে সরকার: ড. ইউনূস

আপডেট সময় : ০৮:৩৪:১৮ অপরাহ্ণ, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪