মঙ্গলবার | ১৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী Logo ইসলামপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ Logo চাঁদপুর বড় স্টেশন প্রধানীয়া বাড়িতে মরহুমদের রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল Logo জাবিতে জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব পদমর্যাদায় খুবি অধ্যাপক আবদুল আওয়াল Logo বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল Logo জনপ্রিয় ব্র্যান্ড কাচ্চি ডাইন চাঁদপুর শাখায় ভোক্তা অভিযান, ব্যাখ্যা দিল কর্তৃপক্ষ Logo চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

ব্যাংক থেকে নগদ টাকা তোলার সীমা উঠছে আজ

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:১৮:২৯ পূর্বাহ্ণ, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪
  • ৮০৭ বার পড়া হয়েছে

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির পরিপ্রেক্ষিতে ব্যাংক থেকে নগদ অর্থ উত্তোলনের যে সীমা দেওয়া হয়েছিল তা উঠে গেছে। ফলে আজ থেকে যেকোনো অঙ্কের নগদ টাকা তুলতে পারবেন গ্রাহকরা।

এ ব্যাপারে শনিবার (৭ সেপ্টেম্বর) বিজ্ঞপ্তি দেয় বাংলাদেশ ব্যাংক।

বিজ্ঞপ্তি অনুযায়ী রোববার (৮ সেপ্টেম্বর) থেকে যে কেউ যেকোনো অঙ্কের টাকা নিজ নিজ হিসাব থেকে তুলতে পারবেন।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক শনিবার জানান, রোববার থেকে গ্রাহকরা যেকোনো পরিমাণ অর্থ উত্তোলন করতে পারবেন। নগদ অর্থ উত্তোলনের ওপর কোনো বিধিনিষেধ থাকবে না।

আইনশৃঙ্খলা পরিস্থিতি কারণে কেন্দ্রীয় ব্যাংক ৭ আগস্ট ব্যাংকগুলোকে নির্দেশনা দেয়, গ্রাহকদের দৈনিক নগদ উত্তোলনের পরিমাণ সীমিত রাখতে। এরপর থেকে ধীরে ধীরে উত্তোলনের পরিমাণ বাড়ানো হয়।

গত সপ্তাহে গ্রাহকরা তাদের অ্যাকাউন্ট থেকে প্রতি দিনে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা তুলতে পারতেন, যা আগের সপ্তাহে ছিল চার লাখ টাকা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী

ব্যাংক থেকে নগদ টাকা তোলার সীমা উঠছে আজ

আপডেট সময় : ০৮:১৮:২৯ পূর্বাহ্ণ, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪