বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইবিতে কর্মচারীর হাতে শিক্ষিকা হত্যা: দ্রুত বিচারের দাবি ইউট্যাব ও জিয়া পরিষদের Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা

পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:২৯:১২ অপরাহ্ণ, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪
  • ৭৭৮ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়েছে স্বামী। এ সময় পাঁচ বছরের শিশুকন্যা চিৎকার করলে তাকেও কুপিয়ে আহত করে পাষণ্ড পিতা।

শনিবার (৭ সেপ্টেম্বর) ভোরে তারাব পৌরসভার তেতলাব এলাকায় শহীদ মিজির ভাড়াটিয়া বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত রোকসানা বেগম (৩২) বরিশালের তরিকাটা গ্রামের আমতলী থানার শাজাহান হাওলাদারের মেয়ে।

শিশু জান্নাত বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।

নিহতের ভাই হাসান জানান, তিনিও ওই বাড়িতে পাশের রুমে ভাড়া থাকেন। ৮ বছর আগে রোকসানা আদমজী ইপিজেট এ কাজ করার সময় তাদের পরিচয় ও প্রেমের সম্পর্ক হয়। এক পর্যায়ে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।

বিয়ের কিছুদিন পরে থেকেই তাদের পারিবারিক কলহ চলছিল। প্রায়ই সে রোজিনাকে মারধর করত। এক বছর আগে ঝগড়ার সময় রোকসানার মাথায় আঘাত করে জখম করে। এরপর সেখান থেকে তাদের আমার কাছে নিয়ে আসি।

গতকাল সন্ধ্যার দিকেও তাদের ঝগড়া হয়। এরপর যথারীতি তারা একসাথে ঘুমিয়ে পরে। ভোর সোয়া ৫টায় নুরজামাল আমাকে ফোন করে জানায় রোকসানা গুরুতর অসুস্থ। তাৎক্ষণিক আমি সেখানে গিয়ে দেখি ঘরের দরজা খোলা। আমার বোনের নিথর দেহ মেঝেতে পড়ে আছে। পাশেই ধারালো অস্ত্রের আঘাতে আহত ভাগ্নি জান্নাত কাতরাচ্ছে। পরে দ্রুত জান্নাতকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়। সে এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) জুবায়ের হোসেন জানান, পারিবারিক বিরোধের জেরে স্বামী নুরজামাল তার স্ত্রী রোজিনাকে কুপিয়ে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক নুরজামালকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। পাশাপাশি হত্যার প্রকৃত রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইবিতে কর্মচারীর হাতে শিক্ষিকা হত্যা: দ্রুত বিচারের দাবি ইউট্যাব ও জিয়া পরিষদের

পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা

আপডেট সময় : ০৬:২৯:১২ অপরাহ্ণ, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪