মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

বদিকে চট্টগ্রাম কারাগারে স্থানান্তর

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০২:৪৫:৫৮ অপরাহ্ণ, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪
  • ৮০০ বার পড়া হয়েছে

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে। শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাতে তাঁকে কক্সবাজার থেকে কড়া পুলিশ পাহারায় চট্টগ্রামে নিয়ে আসা হয়।

কক্সবাজারের টেকনাফে একটি হত্যাচেষ্টা মামলায় গত ২১ আগস্ট চট্টগ্রামের জিইসি মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছিল র‌্যাব-৭। পরে কক্সবাজার আদালতে নেওয়া হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হামিমুন তামজিদের আদালত তাকে কারাগারে পাঠান।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার সুমাইয়া খাতুন বলেন, আব্দুর রহমান বদিকে নিরাপত্তাজনিত কারণে চট্টগ্রাম কারাগারে স্থানান্তর করা হয়েছে। তাঁর নামে চট্টগ্রাম আদালতেও দুদকের মামলা রয়েছে।

গত ১৮ আগস্ট টেকনাফ পৌরসভার কে কে পাড়া এলাকায় হত্যাচেষ্টার অভিযোগে বদিসহ ২০ জনকে আসামি করে মামলা করেন উপজেলা বিএনপি নেতা মোহাম্মদ আব্দুল্লাহ। সেই মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়।

একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বদির পরিবর্তে তাঁর স্ত্রী শাহীন আক্তার দুই দফায় সংসদ সদস্য নির্বাচিত হন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

বদিকে চট্টগ্রাম কারাগারে স্থানান্তর

আপডেট সময় : ০২:৪৫:৫৮ অপরাহ্ণ, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪