মঙ্গলবার | ১৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী Logo ইসলামপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ Logo চাঁদপুর বড় স্টেশন প্রধানীয়া বাড়িতে মরহুমদের রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল Logo জাবিতে জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব পদমর্যাদায় খুবি অধ্যাপক আবদুল আওয়াল Logo বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল Logo জনপ্রিয় ব্র্যান্ড কাচ্চি ডাইন চাঁদপুর শাখায় ভোক্তা অভিযান, ব্যাখ্যা দিল কর্তৃপক্ষ Logo চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

এখনও উন্মোচিত হয়নি বিডিআর বিদ্রোহের ‘আসল রহস্য’: তৎকালীন সেনাপ্রধান

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:৫৬:৫৮ পূর্বাহ্ণ, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪
  • ৭৮৩ বার পড়া হয়েছে

বিডিআর বিদ্রোহের ‘আসল রহস্য’ এখনও উন্মোচিত হয়নি বলে দাবি করেছেন সাবেক সেনাপ্রধান জেনারেল মঈন ইউ আহমেদ। এ ঘটনার পুনঃতদন্ত করে দোষীদের বিচারের দাবিও জানান তিনি।

আলোচিত ‘ওয়ান-ইলেভেন’র প্রধানতম চরিত্র মঈন ইউ আহমেদ বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) তার নিজের ইউটিউব চ্যানেলে নিজের এসব ভাষ্য তুলে ধরেন। ওই ঘটনায় এবারই প্রথম কথা বললেন বিদেশে অবস্থানরত মঈন।

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় তৎকালীন বিডিআর সদর দফতরে নির্মম ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। তখন সেনাপ্রধান ছিলেন জেনারেল (অব.) মঈন ইউ আহমেদ।

নিজের ইউটিউব চ্যানেলে মঈন ইউ আহমেদ বলেন, বিডিআর বিদ্রোহের ঘটনায় আমি যখন তদন্তের আদেশ দেই, তখন আমাকে বলা হয়, যখন সরকার এই বিষয়ে তদন্ত করছে, তখন আমাদের এর প্রয়োজনটা কী? এই তদন্ত করতে সরকারের কাছ থেকে যে সাহায্য প্রয়োজন, তা আমরা পাইনি।

তিনি বলেন, গত ১৫ বছরেও প্রকৃত ঘটনা জানতে পারেনি দেশের মানুষ। হত্যাকাণ্ডটি নিয়ে বিগত বছরে শুধু সাবেক সরকারের কথা শুনতে হয়েছে। প্রকৃত ঘটনা অনেক কিছুই জানা নেই। জনগণও জানতে পারেনি।

বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা এই তদন্ত কমিটি পুনর্গঠন করে জড়িতদের বের করতে সক্ষম হবেন এমন আশা প্রকাশ করে তিনি বলেন, এ ঘটনায় সেনাবাহিনীর তদন্ত কমিটির নেতৃত্ব দিয়েছিলেন বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সেসময় অনেকের অসহযোগিতা এবং অনেকে জেলে থাকায় তদন্তের কাজ ঠিকভাবে করা যায়নি। তাই অন্তর্বর্তীকালীন সরকারকে এ ঘটনার পুনঃতদন্ত করার আহ্বান জানান তিনি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী

এখনও উন্মোচিত হয়নি বিডিআর বিদ্রোহের ‘আসল রহস্য’: তৎকালীন সেনাপ্রধান

আপডেট সময় : ০৯:৫৬:৫৮ পূর্বাহ্ণ, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪