মঙ্গলবার | ১৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী Logo ইসলামপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ Logo চাঁদপুর বড় স্টেশন প্রধানীয়া বাড়িতে মরহুমদের রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল Logo জাবিতে জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব পদমর্যাদায় খুবি অধ্যাপক আবদুল আওয়াল Logo বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল Logo জনপ্রিয় ব্র্যান্ড কাচ্চি ডাইন চাঁদপুর শাখায় ভোক্তা অভিযান, ব্যাখ্যা দিল কর্তৃপক্ষ Logo চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

শেখ হাসিনার নির্দেশে অন্তর্বর্তীকালীন কমিটি গঠনের তথ্যটি গুজব

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:৪৬:৩৯ পূর্বাহ্ণ, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪
  • ৮১৩ বার পড়া হয়েছে

গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করার নামে ফেসবুকে যে চিঠিটি ভাইরাল হয়েছে সেটিকে গুজব বলে জানিয়েছে দলটি। শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাতে আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে চিঠির ছবি পোস্ট করে সেটি গুজব বলে নিশ্চিত করা হয়।

শুক্রবার সকাল থেকে ফেসবুকে দলটির দপ্তর সম্পাদক স্বাক্ষরিত এ চিঠিটি ভাইরাল হয়। সেখানে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করা হয়েছে বলে জানানো হয়।

ভাইরাল সেই চিঠিতে লেখা রয়েছে, বিশ্বমানবতার জননী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা গত ৫ আগস্ট ছাত্র-জনতার দাবির প্রতি সম্মান জানিয়ে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যান। তিনি চলে যাওয়ার পর সারা দেশে জামায়াত-বিএনপির দোসররা আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর অবর্ণনীয় নির্যাতন চালিয়েছে। ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাটের শিকার হয়েছে মন্ত্রী, এমপি থেকে শুরু করে সর্বস্তরের নেতাকর্মীদের বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান। এতে মনোবল হারিয়ে ফেলেছে তৃণমূল পর্যায়ের ত্যাগী নেতাকর্মীরা। বিরাজমান পরিস্থিতিতে জননেত্রী শেখ হাসিনা বা তার সুযোগ্য পুত্র সজীব ওয়াজেদ জয় কারো পক্ষেই দেশে এসে দলের হাল ধরা সম্ভব নয়। এমতাবস্থায় দলকে পুনর্গঠন করতে ও সুশৃঙ্খল করে গড়ে তুলতে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হলো। পরবর্তী নির্বাচনের আগ পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের এই অন্তর্বর্তীকালীন কমিটি কার্যকর থাকবে। চিঠিতে অন্তর্বর্তীকালীন কমিটির আহ্বায়ক করা হয় সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে ও সেলিনা হায়াৎ আইভীকে সদস্য সচিব করা হয়।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো আওয়ামী লীগের নেতৃত্বে পরিবর্তনের প্রেস বিজ্ঞপ্তি সম্পর্কে জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদিন নাছিম বলেন, এটি সম্পূর্ণরূপে গুজব ও ষড়যন্ত্রকারীদের চক্রান্তের অংশ। বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল। ষড়যন্ত্রকারীরা আওয়ামী লীগের বিরুদ্ধে সব সময় গুজব রটিয়ে চক্রান্ত করছে। তৃণমূলের সকল নেতাকর্মী বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে। আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী ও দেশপ্রেমিক জনগণকে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক ও সচেতন থাকতে হবে।

আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে বলা হয়, আমাদেরকে বিভক্ত করার জন্য, দুর্বল করার জন্য, এরকম নানা রকম গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনকি মিডিয়াতেও ছড়ানো হচ্ছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা কারও পাতা ফাঁদে পা দেবেন না। কোনো বিভ্রান্তি ছড়াবেন না। গুজবকে না বলুন। আমরা আগের চেয়ে আরও বেশি ঐক্যবদ্ধ থাকব। দেশের ক্রান্তিলগ্নে সবসময় আওয়ামী লীগ একতাবদ্ধ থেকেছে। কোনো গুজবে কান দেবেন না।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী

শেখ হাসিনার নির্দেশে অন্তর্বর্তীকালীন কমিটি গঠনের তথ্যটি গুজব

আপডেট সময় : ০৯:৪৬:৩৯ পূর্বাহ্ণ, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪