বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে আইসিইউতে বুয়েট শিক্ষার্থী

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১২:৪৩:৩৩ অপরাহ্ণ, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪
  • ৮১৫ বার পড়া হয়েছে

রাজধানীর পলাশীর মোড়ে রিকশায় যাওয়ার সময় নির্মাণাধীন ভবন থেকে মাথায় ইট পড়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী তাওসিফ মাহির (২২) গুরুতর আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসাপতালে ভর্তি করা হয়েছে। তিনি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে আনা হয়।

বর্তমানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ৪ নম্বর বেডে চিকিৎসাধীন তিনি।

আহত শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে আসা পথচারী সাইফ জানান, বিকেলে নীলক্ষেত থেকে রিকশায় করে বুয়েটে যাওয়ার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারীদের জন্য নির্মাণাধীন ১৮তলা ভবন থেকে মাথায় ইট পড়ে গুরুতর জখম হয় ওই শিক্ষার্থী। পরে তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে আনা হয়।

তিনি জানান, তাওসিফ মাহির বুয়েটের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী। তার আইডি নং-S202002005। তিনি কাজী নজরুল ইসলাম হলে থাকেন। তার অবস্থা অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আইসিইউতে নেওয়া হয়েছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, বুয়েটের এক শিক্ষার্থীকে আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনা হয়েছে। বর্তমানে সে আইসিইউতে চিকিৎসাধীন আছে। জানতে পেরেছি রিকশায় যাওয়ার সময় মাথায় ইট পড়ে আহত হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে আইসিইউতে বুয়েট শিক্ষার্থী

আপডেট সময় : ১২:৪৩:৩৩ অপরাহ্ণ, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪