মঙ্গলবার | ১৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী Logo ইসলামপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ Logo চাঁদপুর বড় স্টেশন প্রধানীয়া বাড়িতে মরহুমদের রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল Logo জাবিতে জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব পদমর্যাদায় খুবি অধ্যাপক আবদুল আওয়াল Logo বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল Logo জনপ্রিয় ব্র্যান্ড কাচ্চি ডাইন চাঁদপুর শাখায় ভোক্তা অভিযান, ব্যাখ্যা দিল কর্তৃপক্ষ Logo চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

ইলিশ নিয়ে সুখবর

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১২:৩৭:৪৯ অপরাহ্ণ, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪
  • ৮২০ বার পড়া হয়েছে

বরগুনার পায়রা ও বিশখালী নদীসহ সাগরে ইলিশ আহরণের পরিমাণ বেড়েছে। জেলার বাজারগুলোতে আমদানি বাড়ায় সেখানে ইলিশের দাম কিছুটা কমেছে। পাশাপশি বিভিন্ন নদী, খাল, বিল, পুকুর ও জলাশয়ে প্রচুর প্রাকৃতিক দেশি প্রজাতির মাছ পাওয়া যাওয়ায় দাম কমায় এর প্রভাব পড়েছে ইলিশের বাজারে। স্থানীয় ক্রেতা ও বিক্রেতারা সংবামাধ্যমকে এমটাই জানিয়েছেন।

জানা গেছে, গত তিন দিনে প্রকার ভেদে ইলিশের কেজি প্রতি দর কমেছে গড়ে ২০০ টাকা।

বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রের (বিএফডিসি) বিপনন বিভাগ জানায়, গত বুধবার থেকে শুক্রবার পর্যন্ত তিনদিনে ১০ টন ইলিশ এসেছে তার বিতানে। শুক্রবার কেজি সাইজের ইলিশের মণপ্রতি পাইকারি দর ছিল ৬৮ হাজার থেকে ৭০ হাজার টাকা।

জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী গণমাধ্যমকে জানান, গত বছরের তুলনায় এখনো ইলিশ কম হলেও ক্রমশ মাছের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে।

স্থানীয় ক্রেতারা জানান, সাগরের ইলিশের চেয়ে পায়রা, বিষখালি ও বলেশ্বর নদীর ইলিশের স্বাদ অনেক বেশি।

স্থানীয় বাজারে সাগর থেকে ধরা (১ কেজি ওজনের) ইলিশের কেজি প্রতি দর চলছে ১ হাজার ২০০ টাকা, অন্যদিকে নদীর ইলিশের দাম কেজি প্রতি ১ হাজার ৪০০ টাকা। তিনটি ইলিশে ১ কেজি ওজন হয় এমন নদীর মাছের দর চলছে ৭০০ টাকা, বিপরীতে সাগরের মাছে পাওয়া যাচ্ছে ৬০০ টাকায়।

জেলা মৎস্য বিভাগের সিনিয়র কর্মকর্তা জয়ন্ত কুমার অপু জানান, এখনো মৌসুমের অনেকটা বাকি। পর্যাপ্ত ইলিশ ধরা পড়ার আশা ব্যক্ত করেছেন তিনি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী

ইলিশ নিয়ে সুখবর

আপডেট সময় : ১২:৩৭:৪৯ অপরাহ্ণ, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪