মঙ্গলবার | ১৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী Logo ইসলামপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ Logo চাঁদপুর বড় স্টেশন প্রধানীয়া বাড়িতে মরহুমদের রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল Logo জাবিতে জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব পদমর্যাদায় খুবি অধ্যাপক আবদুল আওয়াল Logo বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল Logo জনপ্রিয় ব্র্যান্ড কাচ্চি ডাইন চাঁদপুর শাখায় ভোক্তা অভিযান, ব্যাখ্যা দিল কর্তৃপক্ষ Logo চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

সীমান্তে বিএসএফের গুলিতে কিশোরী স্বর্ণা হত্যা, তীব্র প্রতিবাদ ঢাকার

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:৫০:৫১ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪
  • ৭৮৮ বার পড়া হয়েছে

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের গুলিতে ১৩ বছর বয়সী  কিশোরী স্বর্ণা দাস হত্যার তীব্র প্রতিবাদ জানিয়েছে ঢাকা। আজ বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ঢাকায় ভারতীয় হাইকমিশনে এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে চিঠি দেওয়া হয়েছে। ঘটনার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ।

গত ১ সেপ্টেম্বর জুড়ী উপজেলার সীমান্তবর্তী এলাকায় গুলি করে স্বর্ণাকে হত্যা করে বিএসএফ।

ভারতীয় হাইকমিশনে পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে, সীমান্তে এ ধরনের হত্যাকাণ্ড অনাকাঙ্ক্ষিত ও অযৌক্তিক। এ ধরনের পদক্ষেপ সীমান্ত কর্তৃপক্ষের জন্য যৌথ ভারত-বাংলাদেশ নির্দেশিকা, ১৯৭৫-এর বিধান স্পষ্টত লঙ্ঘন।

এতে আরও বলা হয়, বাংলাদেশ সরকার ভারত সরকারকে এ ধরনের জঘন্য কাজের পুনরাবৃত্তি বন্ধ করতে এবং সীমান্ত হত্যাকাণ্ডের তদন্ত পরিচালনা, দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার আহ্বান জানাচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী

সীমান্তে বিএসএফের গুলিতে কিশোরী স্বর্ণা হত্যা, তীব্র প্রতিবাদ ঢাকার

আপডেট সময় : ০৯:৫০:৫১ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪