বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

দুর্নীতির মামলায় শওকত আজিজ রাসেলের জামিন বহাল !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:২১:৫১ অপরাহ্ণ, রবিবার, ৫ মার্চ ২০১৭
  • ৮০১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের করা এক মামলায় পারটেক্স গ্রুপের চেয়ারম্যান এম এ হাসেমের ছেলে শওকত আজিজ রাসেলকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।
রোববার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে রাসেলের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি শওকত আজিজ রাসেলকে তিন মাসের জামিন দেন হাইকোর্ট। পরে এই জামিনাদেশ স্থগিত চেয়ে আপিল করে দুদক।

আইনজীবী খুরশীদ আলম খান জানান, দুর্নীতির অভিযোগে শওকত আজিজ ও আশফাক আজিজের নামে রাজধানীর পূর্বাচলে ১০ কাঠা করে ২০ কাঠার দুটি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগ এনে গত ৮ ফেব্রুয়ারি রাতে রাজধানীর মতিঝিল থানায় মামলা করে দুদক।

এর পরদিনই শওকত আজিজ রাসেলকে পরীবাগ থেকে গ্রেপ্তার করে দুদক।
পরে নিম্ন আদালতে জামিন চেয়ে ব্যর্থ হয়ে হাইকোর্টে জামিন আবেদন করেন শওকত আজিজ রাসেল। আদালত রাসেলকে তিন মাসের জামিন দেওয়ার পাশাপাশি কেন তাকে জামিন দেওয়া হবে না, জানতে চেয়ে রুল জারি করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

দুর্নীতির মামলায় শওকত আজিজ রাসেলের জামিন বহাল !

আপডেট সময় : ১২:২১:৫১ অপরাহ্ণ, রবিবার, ৫ মার্চ ২০১৭