রবিবার | ১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল Logo খুবির ‘পাবনা খুবিয়ান সোসাইটির’ নতুন কমিটি গঠন ও ইফতার মাহফিল Logo চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল Logo সারাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের মানববন্ধন Logo নারী উন্নয়ন সংস্থা বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানের কৃতজ্ঞতা প্রকাশ Logo অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা’র আত্মহত্যা Logo প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন

স্কুলে যাওয়ার পথে প্রধান শিক্ষকের ওপর হামলা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:২৮:১৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৩ আগস্ট ২০২৪
  • ৭৯৬ বার পড়া হয়েছে

স্কুলে যাওয়ার পথে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমজাদ হোসেনের (৫০) ওপর হামলা করেছে দুর্বৃত্তরা। তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।  

মঙ্গলবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে নবাবপুর ইউনিয়নের নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে বিদ্যালয়ে যাওয়ার পথে বকশিয়াবাড়ি এলাকায় পৌঁছালে এ ঘটনা ঘটে।

হামলার ঘটনার সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের ওপর হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি করে বিক্ষোভ করেন।

নবাবপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. সাঈদুল ইসলাম বলেন, বিদ্যালয়ে আসার পথে ৫/৬ জন মুখোশধারী সন্ত্রাসী প্রধান শিক্ষকের ওপর হামলা করে। এ সময় তারা প্রধান শিক্ষক কে হাতুড়ি ও রড দিয়ে আঘাত করে।

প্রাথমিকভাবে তিনি কাউকে চিনতে পারেনি বলে আমাকে জানিয়েছেন। তিনি এখন ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে ভর্তি। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি গঠন করাকে কেন্দ্র করে তার ওপর হামলা হতে পারে।

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বলেন, প্রধান শিক্ষকের ওপর হামলার ঘটনা ঘটেছে। লিখত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত

স্কুলে যাওয়ার পথে প্রধান শিক্ষকের ওপর হামলা

আপডেট সময় : ০৬:২৮:১৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৩ আগস্ট ২০২৪