বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী

টোল নেওয়া হবেনা অ্যাম্বুলেন্স থেকে: হাইকোর্ট

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:৩২:৫৬ অপরাহ্ণ, সোমবার, ১২ আগস্ট ২০২৪
  • ৭৮৭ বার পড়া হয়েছে

হাইকোর্ট থেকে রোগী বহনকারী অ্যাম্বুলেন্সের কাছ থেকে সারা দেশের সড়ক-মহাসড়ক, সেতু-ফ্লাইওভার, এক্সপ্রেসওয়ে-টানেল ও ফেরিতে টোল না নিতে নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার (১২ আগস্ট) বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. বজলুর রহমানের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। জনস্বার্থে করা এক রিট আবেদনে প্রাথমিক শুনানির পর এ আদেশ দেওয়া হয়।

অ্যাম্বুলেন্স থেকে টোল বা ফি আদায় না করতে গত ৭ জুলাই সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ -বিআইডাব্লিউটিএ ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ -বিআরটিএ’র চেয়ারম্যান বরাবরে আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মনির উদ্দিন।

সাড়া না পেয়ে হাইকোর্টে জনস্বার্থে রিট করেন তিনি। এ আইনজীবী নিজেই শুনানি করেন রিটের পক্ষে।

উল্লেখ্য, গত ৭ জুলাই সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব, বিআইডাব্লিউটিএ ও বিআরটিএ’র চেয়ারম্যানেক দেওয়া আবেদন নিষ্পত্তি না করার নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ব-বহির্ভূত ঘোষণা করা হবে না, জানতে চাওয়া হয়েছে রুলে। সেই সঙ্গে সড়ক-মহাসড়ক, সেতু, ফ্লাইওভার, এক্সপ্রেসওয়ে, টানেল ও ফেরি দিয়ে চলাচলের সময় অ্যাম্বুলেন্সের থেকে টোল, ফি আদায় বা আরোপ না করতে কেন নির্দেশ দেওয়া হবে না, রুলে তা-ও জানতে চাওয়া হয়েছে। সেই রিটে টোল আদায় বন্ধসহ ৬ দফা দাবিতে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির আন্দোলনের প্রকাশিত খবর যুক্ত করেন রিটকারী।

বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি টোল বা ফি আদায় না করা, অ্যাম্বুলেন্স চলাচলে জাতীয় নীতিমালা প্রণয়ন, প্রত্যেক হাসপাতালে পার্কিং সুবিধা, পাম্পে সিরিয়াল ছাড়া জ্বালানি নেওয়ার সুবিধাসহ ৬ দফা দাবিতে গত ২৪ জুলাই অ্যাম্বুলেন্স সার্ভিস বন্ধ ঘোষণা করেছিলো। ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে তার আগে গত ২০ জুলাই মানববন্ধন করে সংগঠনটি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম।

টোল নেওয়া হবেনা অ্যাম্বুলেন্স থেকে: হাইকোর্ট

আপডেট সময় : ০৭:৩২:৫৬ অপরাহ্ণ, সোমবার, ১২ আগস্ট ২০২৪