রবিবার | ১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল Logo খুবির ‘পাবনা খুবিয়ান সোসাইটির’ নতুন কমিটি গঠন ও ইফতার মাহফিল Logo চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল Logo সারাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের মানববন্ধন Logo নারী উন্নয়ন সংস্থা বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানের কৃতজ্ঞতা প্রকাশ Logo অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা’র আত্মহত্যা

আগস্টের ১০ দিনে প্রবাসী আয় ৪৮ কোটি ডলার

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:৩১:২৫ অপরাহ্ণ, সোমবার, ১২ আগস্ট ২০২৪
  • ৭৯৬ বার পড়া হয়েছে

আগস্ট মাসের প্রথম ১০ দিনে ব্যাংকিং চ্যানেলে বৈধ পথে প্রবাসী আয় এসেছে ৪৮ কোটি ২৭ লাখ ৭০ হাজার মার্কিন ডলার। আগের মাস জুলাই ও আগের বছরের আগস্ট মাসের চেয়ে কমেছে প্রবাসী আয়। সোমবার (১২ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, প্রথম ১০ দিনে প্রতিদিনে প্রবাসী আয় এসেছে ৪ কোটি ৮২ লাখ ৭৭ হাজার মার্কিন ডলার।

আগের মাস জুলাইয়ে প্রতিদিন প্রবাসী আয় এসেছিল ৬ কোটি ৩৭ লাখ ৮৬ হাজার মার্কিন ডলার। আর আগের বছরের আগস্ট মাসে প্রতিদিন প্রবাসী আয় এসেছিল ৫ কোটি ৩৩ লাখ ১৫ হাজার মার্কিন ডলার।
এ হিসাবে আগস্ট মাসে প্রবাসী আয় কমেছে। মূলত দেশে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় প্রবাসী আয় কম পাঠানোর কারণে রেমিট্যান্সের প্রবাহ কমেছে।

তবে মাসের শুরুতে শেখ হাসিনার পদত্যাগ ও পরের সপ্তাহের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, শেষের এক সপ্তাহে প্রবাসী আয় কিছুটা বেড়েছে। চলতি আগস্ট মাসের প্রথম ৩ আগস্ট পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ৯ কোটি ৫৬ লাখ ৫০ হাজার ডলার। পরের সপ্তাহে অর্থাৎ ৪ থেকে ১০ আগস্ট পর্যন্ত সময়ে মাসের শুরুর তুলনায় ৪ গুণ বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। আলোচ্য সময়ে প্রবাসীরা ৩৮ কোটি ৭১ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স পাঠান।

আগস্টের ১০ দিনে যে পরিমাণ রেমিট্যান্স দেশে এসেছে, এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ৪ কোটি ৪৭ লাখ ৩০ হাজার ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ১ কোটি ৬০ লাখ ১০ হাজার মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪২ কোটি ৮ লাখ ৮০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১১ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স।

২০২৪-২৫ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে ১৯১ কোটি ৩৫ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। যা আগের ১০ মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে ২০২৩ সালের সেপ্টেম্বরে রেমিট্যান্স এসেছিল ১৩৩ কোটি ডলার। ২০২৩-২৪ অর্থবছরের জুলাইয়ে ১৯৭ কোটি ৩১ লাখ।

ট্যাগস :

শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক

আগস্টের ১০ দিনে প্রবাসী আয় ৪৮ কোটি ডলার

আপডেট সময় : ০৭:৩১:২৫ অপরাহ্ণ, সোমবার, ১২ আগস্ট ২০২৪