বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

ওষুধের গাড়িতে পার হচ্ছিল গুরুত্বপূর্ণ নথি, ধরলেন শিক্ষার্থীরা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:৫৩:০৯ অপরাহ্ণ, শুক্রবার, ৯ আগস্ট ২০২৪
  • ৮২৫ বার পড়া হয়েছে

রাজধানীর সায়েন্স ল্যাব এলাকা থেকে একটি ওষুধের গাড়ি থেকে রাষ্ট্রীয় নথি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। শুক্রবার (০৯ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে।

শিক্ষার্থীদের দাবি, নথিগুলো পার করার জন্য ওষুধের গাড়িতে করে নেওয়া হচ্ছিল। এ সময় তারা গাড়ি থেকে কোটি টাকার চেকও উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সাবেক অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনের গাড়িচালক ওষুধের গাড়িতে করে হাজার কোটি টাকার চেক ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নথি নিয়ে পালাচ্ছিলেন।

শিক্ষার্থীরা জানান, তারা সেখানে দাঁড়িয়ে ছিলেন। ট্রাফিকিংয়ের কাজ করছিলেন। সন্দেহ হলে তারা গাড়ি খুলতে বলেন। তখন গাড়ির চালক জানান, ভেতরে ওষুধ আছে, কাপড় আছে। এ সময় সন্দেহ হলে শিক্ষার্থীরা তাকে দরজা খুলে দেখাতে বলেন। কিন্তু তিনি দরজা না খুলে তাড়াহুড়ো শুরু করেন। এরপর জোর করা হলে এবং অন্য সব শিক্ষার্থীরা জড়ো হয়ে গাড়ি ঘেরাও করলে তিনি দরজা খোলেন।

এরপর বেরিয়ে আসে ভেতরের চিত্র। সেখানে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নথিসহ তিন হাজার টাকার চেক পাওয়া যায়।

শিক্ষার্থীরা জানিয়েছেন, একটি কাগজে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী ও একান্ত সচিবের স্বাক্ষর আছে। এছাড়া রয়েছে বিপুল মামলার নথি। একইসঙ্গে কোটি কোটি টাকার চেকটি একটি বেসরকারি ব্যাংকের।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

ওষুধের গাড়িতে পার হচ্ছিল গুরুত্বপূর্ণ নথি, ধরলেন শিক্ষার্থীরা

আপডেট সময় : ০৭:৫৩:০৯ অপরাহ্ণ, শুক্রবার, ৯ আগস্ট ২০২৪