বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী

বাফুফে থেকে পদত্যাগ করলেন সালাম মুর্শেদী

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:৪৪:৪৬ পূর্বাহ্ণ, শুক্রবার, ৯ আগস্ট ২০২৪
  • ৮২৮ বার পড়া হয়েছে

ব্যক্তিগত কারণ দেখিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র-সহ সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন সাবেক ফুটবলার আব্দুস সালাম মুশের্দী। এর পাশাপাশি তিনি বাফুফের ফিন্যান্স কমিটি ও বাফুফে রেফারিজ কমিটির চেয়ারম্যান পদ থেকেও পদত্যাগ করেছেন।

বৃহস্পতিবার (৮ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন বাফুফের মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব। সাবেক এই ফুটবল তারকা ২০০৮ সাল থেকে সিনিয়র সহ-সভাপতি হিসেবে বাফুফের দায়িত্ব পালন করে আসছিলেন।

উল্লেখ্য, খুলনার ইয়ং মুসলিম ক্লাবের মাধ্যমে প্রথম বিভাগে খেলা শুরু করেন সালাম মুর্শেদী। এরপর ১৯৭৭ সালে আজাদ স্পোর্টিং-এ যোগ দিয়ে ঢাকায় চলে আসেন। আজাদ স্পোর্টিং-এ দুই বছর এবং বিজেএমসি ক্লাবে এক বছর খেলে সুযোগ পান স্বপ্নের ক্লাব মোহামেডানে খেলার।

কাজী সালাউদ্দিনের রেকর্ড ভেঙ্গে ১৯৮২ সালে ঢাকা ফুটবল লীগে তার ২৭ গোলের রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি। জাতীয় ফুটবল দলের হয়েও খেলেছেন তিনি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম।

বাফুফে থেকে পদত্যাগ করলেন সালাম মুর্শেদী

আপডেট সময় : ০৮:৪৪:৪৬ পূর্বাহ্ণ, শুক্রবার, ৯ আগস্ট ২০২৪