বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

চুয়াডাঙ্গার সড়কের বিভিন্ন পয়েন্টে আনসার সদস্যরা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:৫৭:২৬ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৮ আগস্ট ২০২৪
  • ৭৮০ বার পড়া হয়েছে

সারাদেশের মতো চুয়াডাঙ্গা জেলাতেও দায়িত্ব পালন শুরু করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। গতকাল বুধবার চুয়াডাঙ্গা জেলার পাঁচ থানা ও শহরের বিভিন্ন স্থানে এই বাহিনীর দায়িত্ব পালন করতে দেখা যায়। তবে জেলার বিশেষ সরকারি অফিস ও আদালতে এই বাহিনীর দায়িত্ব পালন করতে দেখা যায়নি।

দায়িত্বরত আনসার সদস্যরা জানান, দেশে শান্তি শৃঙ্খলা রক্ষা করার লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সকল সদস্যরা আজ থেকে অনির্দিষ্টকালের জন্য দায়িত্ব পালন করবেন। সারাদেশে বিভিন্ন গুরত্বপূর্ণ স্থান বিমান বন্দর ও শহরের ট্রাফিক নিয়ন্ত্রণ রাখার জন্য এবং দেশের বিভিন্ন পুলিশ স্টেশন থানায় অভ্যন্তরীণ দায়িত্ব পালন করবেন এই বাহিনী । এই আদেশের পর আনসার সদস্যরা চুয়াডাঙ্গার শহরের বড়বাজার ও কোর্টমোড় চত্বরসহ চার উপজেলার বিভিন্ন স্থানে তারা দায়িত্ব পালন করছেন।

চুয়াডাঙ্গা সদর থানা, দামুড়হুদা মডেল থানা, দর্শনা থানা, জীবননগর থানা ও আলমডাঙ্গা থানায় কঠোরভাবে দায়িত্ব পালন করছেন আনসার বাহিনী। একই সঙ্গে জেলার শহরের ট্রাফিক নিয়ন্ত্রণ স্বাভাবিক রাখার জন্য দায়িত্বে আছেন এই বাহিনীর সদস্যরা। চুয়াডাঙ্গা জেলায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মোট সদস্য দায়িত্বে আছেন ১০৪ জন। এরমধ্যে ৬০ জন আনসার ব্যাটালিয়ন ও আনসার ভিডিপি সদস্য ৪৪ জন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

চুয়াডাঙ্গার সড়কের বিভিন্ন পয়েন্টে আনসার সদস্যরা

আপডেট সময় : ০৯:৫৭:২৬ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৮ আগস্ট ২০২৪