সোমবার | ৮ ডিসেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo কয়রায় জামায়াত নেতা আবুল কালাম আজাদের নির্বাচনী  গণসংযোগ Logo ইবিতে প্রশাসনের কমিটি থেকে পদত্যাগ বিএনপিপন্থী ৩ শিক্ষকের Logo খালেদা জিয়ার আশু সুস্থতা প্রত্যাশায় কয়রায় বিএনপির দোয়া মাহফিল Logo পলাশবাড়ীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত  Logo পলাশবাড়ীতে ছাত্রলীগ কর্মীর চাইনিজ কুড়ালের আঘাতে জামায়াত নেতা আহত Logo মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ ৮ জন পাচারকারী আটক Logo নোবিপ্রবিতে শিবিরের ‘রান ফর ইউনিটি’ কর্মসূচি Logo খালেদা জিয়ার সুস্থতা কামনায় ভোমরায় বিশাল মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo খালেদা জিয়ার জন্য জার্মানি থেকে ভাড়া করা এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার Logo জীবননগর প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি মানিক, সম্পাদক রিপন

শ্রমিকদের লভ্যাংশ না দেয়ায় শেভরনের বিরুদ্ধে হাইকোর্টের রুল!

  • amzad khan
  • আপডেট সময় : ০৬:১০:৩৮ অপরাহ্ণ, শনিবার, ১৭ ডিসেম্বর ২০১৬
  • ৮২৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

শ্রম আইনের বিধান অনুসারে শ্রমিকদেরকে বছরের পর বছর লভ্যাংশ না দেয়ায় তেল-গ্যাস উত্তোলনকারী বহুজাতিক প্রতিষ্ঠান শেভরনের বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
৫৩৯ জন শ্রমিকের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে আজ বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি শেখ হাসান আরিফের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আগামী দুই সপ্তাহের মধ্যে শ্রমসচিব, বিদ্যুৎ ও জ্বালানি সচিব, শ্রম অধিদফতরের মহাপরিচালক, প্রধান কারখানা পরিদর্শক, বিনিয়োগ বোর্ডের প্রধান নির্বাহী, পেট্রোবাংলার চেয়ারম্যানসহ সাতজনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার ওমর সাদাত। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো: মোখলেছুর রহমান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রায় জামায়াত নেতা আবুল কালাম আজাদের নির্বাচনী  গণসংযোগ

শ্রমিকদের লভ্যাংশ না দেয়ায় শেভরনের বিরুদ্ধে হাইকোর্টের রুল!

আপডেট সময় : ০৬:১০:৩৮ অপরাহ্ণ, শনিবার, ১৭ ডিসেম্বর ২০১৬