বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী

চুয়াডাঙ্গায় সংবাদ সংগ্রহের সময় ২ সাংবাদিক আহত

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০১:০৩:২৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ৬ আগস্ট ২০২৪
  • ৮০৩ বার পড়া হয়েছে

শেখ হাসিনার পদত্যাগের খবর গণমাধ্যমে প্রচার হওয়ার পরপরই চুয়াডাঙ্গার রাস্তায় জনতার ঢল নামে। দুপুর থেকে বিকেল পর্যন্ত শিশু, কিশোর, যুবক, নারী, বৃদ্ধসহ সকল বয়সী মানুষ রাস্তায় নেমে আসেন। সকলেই উল্লাস করেন, মিছিল করেন, বিকেলের মধ্যে শহরের প্রতিটি সড়কে হাজার হাজার মানুষের পদচারণা ঘটে।

এসময় বিক্ষুদ্ধ কিছু জনতা হামলা ও ভাঙচুর করেন আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাড়ি, অফিস ও ব্যবসা প্রতিষ্ঠানে। এসব সংবাদ সংগ্রহের সময় আহত হয়েছেন দৈনিক সময়ের সমীকরণের নিজস্ব প্রতিবেদক, জাতীয় দৈনিক আজকের পত্রিকা ও ইংরেজি দৈনিক ডেইলি মনিং গ্লোরির জেলা প্রতিনিধি মেহেরাব্বিন সানভী ও দ্যা ডেইলি পোস্টের প্রতিনিধি আব্দুল্লাহ হক।

জানা গেছে, গতকাল বিকেলে চুয়াডাঙ্গা কবরী রোডে সদ্য সাবেক এমপির বাড়িতে ভাঙচুর ও লুটপাটের সংবাদ সংগ্রহের সময় একটি কাচের টুকরো ছিটকে এসে সাংবাদিক মেহেরাব্বীন সানভীর হাতে লাগে। এতে তিনি রক্তাক্ত জখম হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেন। হাসপাতালের জরুরি বিভাগ থেকে প্রাথমিক চিকিৎসা শেষে তিনি পুরনায় পেশাগত দায়িত্ব পালনে ফেরেন।

অপর দিকে, আলমডাঙ্গার ঘোলদাঁড়ী বাজারে আনন্দ মিছিলের সংবাদ সংগ্রহের সময় বাধার মুখে পড়েন আব্দুল্লাহ হক। এসময় তার মাথায় একটি রড দিয়ে আঘাত করে অজ্ঞাত ব্যক্তি। পরে তাকে স্থানীয় চিকিৎসকের কাছে নেয়া হয়। তার মাথার জখম স্থানে তিনটি সেলাই দেন চিকিৎসক। চিকিৎসা শেষে তিনি বাড়ি ফিরেছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম।

চুয়াডাঙ্গায় সংবাদ সংগ্রহের সময় ২ সাংবাদিক আহত

আপডেট সময় : ০১:০৩:২৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ৬ আগস্ট ২০২৪