বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী

রাজধানীর থানায় থানায় আগুন, হামলা-ভাঙচুর

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:৫৫:০৮ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৬ আগস্ট ২০২৪
  • ৮১৮ বার পড়া হয়েছে

শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর আন্দোলনকারী লাখো ছাত্র-জনতার আক্রোশের শিকার হয়েছে রাজধানীর বেশ কয়েকটি থানা। ঘণ্টার পর ঘণ্টা অবরোধের পর হামলা ভাঙচুর এবং আগুন দিয়ে জ্বালিয়ে দেয়া হয়েছে থানা ভবন। জনরোশে পড়ার করুণ মুহুর্তেও আটকে পড়া পুলিশ সদস্যদের উদ্ধারে এগিয়ে আসেনি পুলিশ সদর দফতর বা অন্য কোনো আইনশৃঙ্খলা বাহিনী। তার আগে আটকে পড়া পুলিশের এলোপাতারি গুলিতে আহত হয়েছেন শতাধিক মানুষ।

সোমবার দুপুরে সাধারণ ছাত্রজনতাকে শান্ত থাকার আহ্বান জানিয়ে সেনা সদস্যরা কনভয় নিয়ে যাত্রাবাড়ী ছেড়ে দেয়ার পরই বিক্ষুব্ধ জনতা চারদিক থেকে এগিয়ে আসে চৌরাস্তার হানিফ ফ্লাইওভারের নিচে। তখন থেকেই মোড়ের যাত্রাবাড়ী থানা ভবন ঘিরে ফেলার চেষ্টা শুরু হয় বিক্ষুব্ধ ছাত্র জনতার। পাল্টা প্রতিরোধের চেষ্টা করে পুলিশ। কিছুক্ষণ পর পর মুহুর্মুহ গুলি, টিয়ার গ্যাস আর সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ করে দেয়া হয় জনতাকে। এ সময় গুলিবিদ্ধ হয়ে আহত হন অর্ধশতাধিক মানুষ।

বেলা ৩ টার দিকে পুলিশের একটি কনভয় এসে ছত্রভঙ্গ করে দেয়ার চেষ্টা করে জনতাকে। তারপরও থানা ভবন ও ব্যারাকে আটকা পড়েন অনেক সদস্য। টানা দুই ঘণ্টা এলোপাতারি গুলি ছুড়েও ব্যর্থ হন তারা। এক সময় থানা কম্পপাউন্ডের দেয়াল ও গেট ভেঙ্গে ঢুকে পড়েন বিক্ষুব্ধরা। ভাঙচুরের পর দেয়া হয় আগুন। ভেতরে টিকতে না পেরে বেরিয়ে আসা পুলিশ সদস্যরা আক্রোশে পড়েন বিক্ষুব্ধ জনতার। লুট করা অস্ত্র নিয়ে উল্লাস করতে দেখা যায় অনেককে।

বিকেল ৫টার দিকে বাড্ডা, খিলক্ষেত, ভাটারা থানাও চতুর্দিক থেকে আন্দোলনকারীরা ঘিরে রাখে। থানায় আটকে পড়েন পুলিশ সদস্যরা। আন্দোলনকারীরাও বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে ইটপাটকেল ছুড়ছেন। পরে আগুন দেয়া হয় থানায়। লুট করে নেয়া হয় অস্ত্রও।

প্রায় একইভাবে পল্টন থানা ঘেরাও করে হামলা চালায় বিক্ষুব্ধ আন্দোলনকারীরা। পাল্টা প্রতিরোধ করেও টিকতে পারেনি ভেতরে থাকা পুলিশ সদস্যরা। সন্ধায় হামলার শিকার হয় উত্তরা পূর্ব থানা। হামলা ভাঙচুর ও আগুন দিয়ে ক্ষোভ জানায় জনতা। উত্তেজিত জনতার আক্রোশে পড়েছে মিরপুর মডেল থানাসহ আরও কয়েকটি থানা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম।

রাজধানীর থানায় থানায় আগুন, হামলা-ভাঙচুর

আপডেট সময় : ০৮:৫৫:০৮ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৬ আগস্ট ২০২৪