বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী

আজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘লং মার্চ টু ঢাকা’

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:৩৮:১৫ পূর্বাহ্ণ, সোমবার, ৫ আগস্ট ২০২৪
  • ৮১৭ বার পড়া হয়েছে

পরিস্থিতি পর্যালোচনা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তাদের ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচি এক দিন এগিয়ে আনার ঘোষণা দিয়েছে। ঢাকামুখী লং মার্চটি আগামীকাল মঙ্গলবার হওয়ার কথা থাকলেও তা পরিবর্তন করে আজ সোমবারই করা হবে বলে জানিয়েছেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ।

গতকাল রোববার এক বিবৃতিতে আসিফ মাহমুদ বলেন, “পরিস্থিতি পর্যালোচনায় এক জরুরি সিদ্ধান্তে আমাদের ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচি ৬ আগস্ট থেকে পরিবর্তন করে ৫ আগস্ট করা হলো। অর্থাৎ আগামীকালই (সোমবার) সারা দেশের ছাত্র-জনতাকে ঢাকার উদ্দেশে যাত্রা করার আহবান জানাচ্ছি।

কর্মসূচি এগিয়ে আনার কারণ সম্পর্কে বিবৃতিতে বলা হয়, আজ (গতকাল) অর্ধশতাধিক ছাত্র-জনতা খুন হয়েছে। চূড়ান্ত জবাব দেওয়ার সময় এসে গেছে। বিশেষ করে আশপাশের জেলাগুলো থেকে সবাই ঢাকায় আসবেন এবং যাঁরা পারবেন আজই (গতকাল) ঢাকার উদ্দেশে রওনা হয়ে যান। ঢাকায় এসে মুক্তিকামী ছাত্র-জনতা রাজপথগুলোতে অবস্থান নিন।

বিবৃতিতে আরও বলা হয়, ‘চূড়ান্ত লড়াই, এই ছাত্র-জনতা অভ্যুত্থানের চূড়ান্ত স্বাক্ষর রাখার সময় এসে গেছে। ইতিহাসের অংশ হতে সবাই ঢাকায় আসুন। যে যেভাবে পারেন কালকের মধ্যে ঢাকায় চলে আসুন। ছাত্র-জনতা এক নতুন বাংলাদেশের অভ্যুদয় ঘটাব। ’

এর আগে গতকাল দুপুরে এক বিজ্ঞপ্তিতে আন্দোলনের অন্যতম আরেক সমন্বয়ক নাহিদ ইসলাম জানিয়েছিলেন, সোমববার শহীদদের স্মরণে সারা দেশে নিহত হওয়ার স্থানগুলোতে শহীদ স্মৃতিফলক উন্মোচন করা হবে। এছাড়া শাহবাগে সকাল ১১টায় শ্রমিক সমাবেশ এবং বিকেল ৫টায় নারী সমাবেশের ডাক দেওয়া হয়। মঙ্গলবার সারা দেশের ছাত্র-নাগরিক-শ্রমিকদের ঢাকায় আসার আহবান জানানো হয়। এই কর্মসূচির নাম দেওয়া হয় ‘লং মার্চ টু ঢাকা’।

উল্লেখ্য, গতকাল রোববার থেকে সরকার পতনের এক দফা দাবিতে সারা দেশে অসহযোগ আন্দোলন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম।

আজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘লং মার্চ টু ঢাকা’

আপডেট সময় : ০৮:৩৮:১৫ পূর্বাহ্ণ, সোমবার, ৫ আগস্ট ২০২৪