বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

১১ জেলার বাস চলাচল বন্ধ

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০২:২৯:০২ অপরাহ্ণ, রবিবার, ৪ আগস্ট ২০২৪
  • ৭৭২ বার পড়া হয়েছে

সর্বাত্মক অসহযোগ’ আন্দোলন এবং এক দফা কর্মসূচি ঘিরে উত্তেজনা বিরাজ করায় ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ১১ জেলার বাস চলাচল বন্ধ হয়ে গেছে।

আজ রোববার ভোর থেকে বগুড়া হয়ে ঢাকা-রংপুর মহাসড়কে কোনো দূরপাল্লার বাস চলাচল করেনি।

বগুড়া কেন্দ্রীয় বাস টার্মিনাল ও ঠনঠনিয়া কোচ টার্মিনালে গিয়ে দেখা যায়, সব কাউন্টার বন্ধ। বাস চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

যেসব জেলার সঙ্গে বাস যোগাযোগ বন্ধ আছে সেগুলো হলো—রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড়, লালমনিরহাট, নওগাঁ, জয়পুরহাট ও বগুড়া।

ঢাকার মেয়ের বাসায় যাওয়ার উদ্দেশ্যে বগুড়ার ঠনঠনিয়া বাসস্ট্যান্ডে আসেন মরিয়ম বেগম নামে এক যাত্রী। তিনি বললেন, সাভারে মেয়ের বাসায় যাওয়ার জন্য বের হয়েছেন। শহরে রিকশাও চলাচল করছে না। টার্মিনালে এসে দেখেন, বাসও চলাচল বন্ধ। একই অবস্থা দেখা গেছে শহরের অন্যান্য বাসস্ট্যান্ডেও।

বগুড়া বাস মিনিবাস পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের ডাকা অসহযোগ আন্দোলন কর্মসূচির কারণে উত্তরবঙ্গের ১১ জেলার সঙ্গে ঢাকার বাস যোগাযোগ বন্ধ আছে। আজ ভোর থেকে দূরপাল্লার ও অভ্যন্তরীণ রুটের কোনো বাস ছাড়েনি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

১১ জেলার বাস চলাচল বন্ধ

আপডেট সময় : ০২:২৯:০২ অপরাহ্ণ, রবিবার, ৪ আগস্ট ২০২৪