বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী

সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, দ্রুত হল ত্যাগের নির্দেশ

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৩:৫৩:২৫ অপরাহ্ণ, বুধবার, ১৭ জুলাই ২০২৪
  • ৮৩০ বার পড়া হয়েছে

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশ্বকবি রবীন্দ্র বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। উপাচার্য প্রফেসর ড. মো: শাহ্ আজমের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বুধবার (১৭ জুলাই) সকাল সাড়ে ১১টায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ এ বিশেষ সিন্ডিকেট সভায় সরকারের সিদ্ধান্ত মোতাবেক শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয় বিবেচনা করে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।
একইসাথে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে আবাসিক হল ত্যাগের নির্দেশনা দিয়ে নিরাপদ আবাসস্থলে অবস্থানের নির্দেশনা প্রদান করা হয়।
এ বিষয়ে রবীন্দ্র উপাচার্য শাহ্ আজম বলেন, আমরা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করে আজ বিশেষ সিন্ডিকেট সভার আয়োজন করেছি। আমাদের শিক্ষার্থীরা যেন নিরাপত্তাহীনতায় না থাকে সে বিষয়টি বিবেচনা করে আমরা তাদেরকে নিরাপদ আবাসস্থলে অবস্থানের নির্দেশনা প্রদান করেছি। আমাদের শিক্ষকগণ শিক্ষার্থীদের নিরাপত্তা দেয়ার বিষয়ে গতকাল থেকে যথাযথ দায়িত্ব পালন করছেন এবং আজ শিক্ষার্থীরা নিরাপদে তাদের আবাসস্থলে ফিরে না যাওয়া পর্যন্ত তাদের দায়িত্ব পালন করবেন বলে তিনি জানিয়েছেন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম।

সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, দ্রুত হল ত্যাগের নির্দেশ

আপডেট সময় : ০৩:৫৩:২৫ অপরাহ্ণ, বুধবার, ১৭ জুলাই ২০২৪