বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী

মুক্তিযুদ্ধকে কটাক্ষের প্রতিবাদে রংপুরে যুবলীগের মিছিল

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০২:৩০:৪১ অপরাহ্ণ, সোমবার, ১৫ জুলাই ২০২৪
  • ৮২১ বার পড়া হয়েছে

বাঙালির মহান মুক্তিযুদ্ধকে কটাক্ষ, একাত্তরের ঘৃণিত গণহত্যাকারী রাজাকারদের প্রতি সাফাই ও কোটা আন্দোলনের নামে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে জেলা যুবলীগ। সোমবার (১৫ জুলাই) দুপুর সাড়ে ১২টায় নগরীর বেতপট্টি মোড়স্থ দলীয় কার্যালয়ে জেলা যুবলীগের সভাপতি লহ্মীন চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান সিদ্দিকী রনির নেতৃত্বে অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সহ-সভাপতি নওশাদ আলম রাজু, মামুনুর রশীদ মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান সোহেল, মাহবুব নাসির টুটুল, সাংগঠনিক সম্পাদক শামীম সর্দার, প্রচার সম্পাদক কামরুজ্জামান লিটনসহ জেলার ৮ উপজেলা থেকে আগত যুবলীগের নেতাকর্মীরা। এরপর একটি বিক্ষোভ মিছিল তালতলা রোড, পায়রা চত্ত্বর, জাহাজ কোম্পানী মোড় হয়ে পুনরায় জেলা যুবলীগ কার্যালয়ে গিয়ে শেষ হয়।

এ সময় জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান সিদ্দিকী রনি বলেন, দেশে কোটা আন্দোলনের নামে ছাত্র সমাজকে রাজপথে নামিয়ে দিয়েছে দেশ বিরোধী ষড়যন্ত্রকারীরা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার মান উন্নয়নসহ শিক্ষার্থী বান্ধব নানা কার্যক্রম বাস্তবায়ন করে চলেছেন। কোটার মাধ্যমে দেশের অনগ্রসর মানুষকে সমাজের মূল স্রোতধারায় নিয়ে আসার চেষ্টা করছেন। কিন্তু কোটাকে ইস্যু করে রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে।

তিনি আরও বলেন, মহান মুক্তিযুদ্ধকে কটাক্ষ করা হচ্ছে এবং দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করা হচ্ছে। যারাই দেশ বিরোধী অপচেষ্টায় মেতে উঠবে, কেন্দ্রীয় কমিটির নির্দেশ রংপুর জেলা যুবলীগ রাজপথে তাদের প্রতিহত করবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম।

মুক্তিযুদ্ধকে কটাক্ষের প্রতিবাদে রংপুরে যুবলীগের মিছিল

আপডেট সময় : ০২:৩০:৪১ অপরাহ্ণ, সোমবার, ১৫ জুলাই ২০২৪