বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান

মেট্রোরেলের গেটে তালা ঝোলালো কে?

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৫:৪০:১৯ অপরাহ্ণ, বুধবার, ১০ জুলাই ২০২৪
  • ৭৯৯ বার পড়া হয়েছে

নীলকন্ঠ ডেক্সঃ

সারাদেশে চলছে কোটাবিরোধী আন্দোলন। শিক্ষার্থীদের আন্দোলনে অচল দেশের গুরুত্বপূর্ণ সড়ক-মহাসড়ক ও পয়েন্টগুলো। আন্দোলনের এমন সময়ে মেট্রোরেলের গেটে দেখা গেলো তালা ঝুলছে। কিন্তু প্রশ্ন উঠেছে, তালা ঝুলিয়েছে কারা?

বুধবার (১০ জুলাই) দুপুরে মেট্রোরেলের গেটে দেখা গেছে তালা দিয়ে রাখা হয়েছে।

গেটে দায়িত্বরত কেউ নেই। জানা গেছে, যাত্রীর চাপের কারণে মূল ফটক তালা দিয়ে রাখা হয়েছে।

ঘটনাটি সচিবালয় মেট্রো স্টেশনে। সেখানে গিয়ে দেখা যায়, টিকিট কাউন্টারে উপচে পড়া যাত্রীর ভিড়। কাউন্টারের লাইন সিঁড়িতে গিয়ে ঠেকেছে। বেশিরভাগ যাত্রীই নিয়মিত যাতায়াত করেন না। ফলে তাদের এমআরটি পাস নেই। একক যাত্রার টিকিটের জন্যে মেট্রোতে ভোগান্তি বাড়ছে। এমআরটি পাস ধারী যাত্রীর চাপও ব্যাপক।

গেটে অপেক্ষারত এক যাত্রী বলেন, ‘কেন গেট বন্ধ জানি না। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। ভেতর থেকেও কেউ আসছে না। ’ ঠিক অপর পাশেও যাত্রীর ভিড় দেখা গেছে। সেখানে আরেক যাত্রী জানান, তিনি নিয়মিত মেট্রোতে চলাচল করেন না। বাস বন্ধ থাকায় তিনি মেট্রোতে যাচ্ছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান

মেট্রোরেলের গেটে তালা ঝোলালো কে?

আপডেট সময় : ০৫:৪০:১৯ অপরাহ্ণ, বুধবার, ১০ জুলাই ২০২৪