রবিবার | ১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল Logo খুবির ‘পাবনা খুবিয়ান সোসাইটির’ নতুন কমিটি গঠন ও ইফতার মাহফিল Logo চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল Logo সারাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের মানববন্ধন

বন্যায় দেশের ২০ লাখ মানুষ পানিবন্দী

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:৩৯:২০ অপরাহ্ণ, শনিবার, ৬ জুলাই ২০২৪
  • ৮২৭ বার পড়া হয়েছে

নীলকন্ঠ ডেক্সঃ

সাম্প্রতিক উজান থেকে নেমে আসা পানি এবং ভারী বৃষ্টিপাতের ফলে বন্যা আক্রান্ত দেশের ১৫ জেলায় প্রায় ২০ লাখ মানুষ পানিবন্দী রয়েছে। এর মধ্যে ৭৬ হাজারের বেশি মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত এবং ৩৬, ২১০ জন মানুষ আশ্রয়কেন্দ্রে আছে।

আজ শনিবার দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিভিন্ন স্থানে সৃষ্ট বন্যা পরিস্থিতি নিয়ে ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান।

প্রতিমন্ত্রী জানান, বন্যা কবলিত ১৫ জেলায় বন্যা দুর্গতদের সাহায্যে ৩ কোটি ১০ লাখ টাকা নগদ এবং ৬০ লাখ টাকা গোখাদ্য সহায়তা দেয়া হয়েছে।এই সহায়তা চলমান আছে।

বন্যা আরও কয়েক জেলায় ছড়ানোর সম্ভাবনা আছে এমন মন্তব্য করে প্রতিমন্ত্রী জানান, এখনও কিছু জায়গায় সহায়তা পৌঁছায়নি গণমাধ্যমের এমন তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসকদের সাথে আলাপ করা হবে।

আগামী মাসে আরও একটি বন্যার আগাম আভাস আছে বলেও জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী।

ট্যাগস :

সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী

বন্যায় দেশের ২০ লাখ মানুষ পানিবন্দী

আপডেট সময় : ০৭:৩৯:২০ অপরাহ্ণ, শনিবার, ৬ জুলাই ২০২৪