বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকাডুবে দুই জনের মৃত্যু

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৪:৩৭:৩৭ অপরাহ্ণ, শনিবার, ৬ জুলাই ২০২৪
  • ৮১৫ বার পড়া হয়েছে

নজরুল ইসলাম, জেলা প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের শাহজাদপুরে বন্যার পানিতে ঘুরতে গিয়ে নৌকা ডুবে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। এসময় একজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (৬ জুলাই) দুপুর পৌনে ১২.৩০ মিনিটের দিকে উপজেলার পোতাজিয়া যদুর ঝোলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার পৌর শহরের দারিয়াপুর মহল্লার শাহ আলমের ছেলে সজল (১৮) ও একই মহল্লার তৌহিদের ছেলে তন্ময় (২০)।
স্থানীয়রা জানান, শনিবার দুপুর সোয়া ১২টার দিকে ৯ বন্ধু মিলে একটি ডিঙ্গি নৌকা ভাড়া করে উপজেলার জদুর জোলা খেয়া ঘাট থেকে রেশমবাড়ির দিকে রওনা হয়। পোতাজিয়া চারমাথা এলাকায় পৌছলে পানির তোড়ে নৌকাটি পানিতে ডুবে যায়। এরপর ৭ বন্ধু সাতরিয়ে তীরে উঠতে পারলেও সজল ও তন্ময় পানিতে ডুবে যায়। স্থানীয়রা তাৎক্ষনিক তাদের উদ্ধার করে উপজেলার পোতাজিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।
শাহজাদপুর থানার ওসি মো. সবুজ রানা জানান, নিহতদের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে নিহতদের স্বজনেরা তাদের বাড়িতে নিয়ে চলে গেছে । আহত একজনকে একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি রয়েছে।
শাহজাদপুর ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মকবুল হোসেন জানান, যেখানে নৌকাটি ডুবেছিল সেখানে অনেক পানি ছিল। ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা দুইজনের মরদেহ উদ্ধার করেছেন। নৌকাতে থাকা অন্যরা সাঁতার দিয়ে তীরে উঠে প্রাণ বাঁচিয়েছে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকাডুবে দুই জনের মৃত্যু

আপডেট সময় : ০৪:৩৭:৩৭ অপরাহ্ণ, শনিবার, ৬ জুলাই ২০২৪