বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী

ভারী বৃষ্টিতে সিলেটে পাহাড় ধস, নিখোঁজ ৩

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১২:২৪:১৬ অপরাহ্ণ, সোমবার, ১০ জুন ২০২৪
  • ৮৮০ বার পড়া হয়েছে

নীলকন্ঠ প্রতিবেদক:

সিলেটে ভারী বৃষ্টির কারণে নগরীর চামেলিবাগে পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এতে তিনজন নিখোঁজ রয়েছেন।

সোমবার (১০ জুন) সকাল ১০টায় বিষয়টি নিশ্চিত করেছেন শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী।

জানা যায়, সিলেটে চলছে টানা বৃষ্টিপাত। রবিবার রাতেও ৩৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এর আগের দিন তিন ঘণ্টায় হয়েছে ২২১ মিলিমিটার বৃষ্টি। অব্যাহত ভারী বৃষ্টি ও পাহাড়ধসের কারণে সিলেট মহানগরের ৩৫নং ওয়ার্ডের মেজরটিলা চামেলীবাগ আবাসিক এলাকায় ভূমিধসে একটি বাসার ৩ জন আটকা পড়েছেন। ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার তৎপরতা চালাচ্ছে। এখনও হতাহতের খবর পাওয়া যায়নি।

এ বিষয়ে ওসি হারুনূর রশীদ বলেন, সকাল ৮টার দিকে খবর পেয়ে আমাদের একটি টিম ঘটনাস্থলে যায়। পুলিশ এবং ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। আধাপাকা একটি ঘরের ওপরে ভূমিধস হয়েছে। এর নিচে তিনজন লোক আটকা পড়েছেন।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। শেষ খবর পাওয়া পর্যন্ত মাটির নিচে আটকা পড়া তিনজনকে উদ্ধারের প্রক্রিয়া চলছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম।

ভারী বৃষ্টিতে সিলেটে পাহাড় ধস, নিখোঁজ ৩

আপডেট সময় : ১২:২৪:১৬ অপরাহ্ণ, সোমবার, ১০ জুন ২০২৪