বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী

আজ বসছে সংসদ অধিবেশন, কাল বাজেট পেশ

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১১:১৭:৩৫ পূর্বাহ্ণ, বুধবার, ৫ জুন ২০২৪
  • ৮০৬ বার পড়া হয়েছে

নীলকন্ঠ ডেক্স :

নতুন সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ বুধবার বিকেল ৫টায় বসবে। আগামীকাল বৃহস্পতিবার অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সংসদে বাজেট প্রস্তাব উপস্থাপন করবেন। ৩০ জুন বাজেট পাস হবে। এর আগে ১০ জুন সোমবার চলতি অর্থবছরের সম্পূরক বাজেট পাস হতে পারে বলে সংসদ সচিবালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

সূত্র জানায়, চলতি বছরের বাজেট অধিবেশনের শুরুতে শোক প্রস্তাব উত্থাপন ও সভাপতিমণ্ডলীর সদস্য নির্বাচন করবেন স্পিকার। তবে সম্প্রতি ভারতে নিহত হওয়া সংসদ সদস্য আনোয়ারুল আজীমের আসন শূন্য ঘোষণার বিষয়ে জাতীয় সংসদ এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। মরদেহ এখনো না পাওয়ায় আসন শূন্য ঘোষণার বিষয়ে জটিলতা তৈরি হওয়ায় শোক প্রস্তাবে তাঁর নাম থাকছে না। তাই শোক প্রস্তাবের পর অধিবেশন মুলতবি না করে দিনের অন্য কার্যসূচি চলবে বলে জানা গেছে।

সংসদ সচিবালয় সূত্র জানায়, বাজেট অধিবেশন শুরু হওয়ার আগে বিকেল ৩টায় জাতীয় সংসদের কার্য-উপদেষ্টা কমিটির বৈঠক বসবে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা জি এম কাদেরসহ অন্যরা উপস্থিত থাকবেন। এই বৈঠকে নির্ধারণ করা হবে বাজেট অধিবেশনের কার্যসূচি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম।

আজ বসছে সংসদ অধিবেশন, কাল বাজেট পেশ

আপডেট সময় : ১১:১৭:৩৫ পূর্বাহ্ণ, বুধবার, ৫ জুন ২০২৪