বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী

রংপুরের গঙ্গাচড়ায় গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার রিয়াজুল হক সাগর,রংপুর।

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:৫১:৩২ অপরাহ্ণ, মঙ্গলবার, ৪ জুন ২০২৪
  • ৮৪৩ বার পড়া হয়েছে

রংপুরের গঙ্গাচড়ায় শুকতারা বেগম (৩৫) নামে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ জুন) দুপুরে উপজেলার আলমবিদিতর ইউনিয়নের ল্যাংড়ার বাজার এলাকায় স্বামীর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।নিহত শুকতারা ওই এলাকার মাহবুব হাসান রাহাত ওরফে বল্টুর স্ত্রী।

তার বাবার বাড়ি দিনাজপুরের পার্বতীপুর সদর এলাকায়।স্থানীয়রা জানান, প্রায় ১৬ বছর আগে শুকতারার সঙ্গে বল্টুর বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের নবম শ্রেণিতে পড়ুয়া এক ছেলে সন্তান রয়েছে।সংশ্লিষ্ট ওয়ার্ডের নারী ইউপি সদস্য মল্লিকা আক্তার জানান, গত পরশু দিন বল্টুর মা ও তার ছেলে রংপুরে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। বাড়িতে তারা স্বামী-স্ত্রী দুজনে ছিলেন।মঙ্গলবার সকাল দশটার দিকে বল্টু একা বাড়ি থেকে বের হয়ে যান। এরপর দীর্ঘসময় ধরে শুকতারা বাড়ির বাইরে বের না হওয়ায় প্রতিবেশীরা তার খোঁজে ঘরে ঢুকে বিছানায় গলা ও হাতকাটা অবস্থায় তাকে পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে গঙ্গাচড়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।মল্লিকা আক্তার আরও জানান, মাহাবুব হাসান রাহাত ওরফে বল্টু মাদকাসক্ত ছিলেন।

তিনি আলমবিদিতর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনছুর আলী সরকারের নাতি।গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান বলেন, শুকতারার গলা ও হাতকাটাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। শুকতারার স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা আসলে কথা বলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম।

রংপুরের গঙ্গাচড়ায় গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার রিয়াজুল হক সাগর,রংপুর।

আপডেট সময় : ০৭:৫১:৩২ অপরাহ্ণ, মঙ্গলবার, ৪ জুন ২০২৪