বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা

দেশের আরও ৭ এমপি করোনায় আক্রান্ত, একজনের দ্বিতীয়বার!

  • rahul raj
  • আপডেট সময় : ০৫:৪৮:১৫ অপরাহ্ণ, সোমবার, ৯ নভেম্বর ২০২০
  • ৮৪০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:দেশের আরও ৭ জন সংসদ সদস্য (এমপি) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দুই দিনে মোট ১৩ জন এমপির করোনা আক্রান্তের খবর পাওয়া গেল। এদের মধ্যে একজন এমপি দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া দুজন মন্ত্রী, একজন প্রতিমন্ত্রী, একজন উপমন্ত্রী রয়েছেন। আর আছেন একজন সদ্য শপথ নেয়া সংসদ সদস্য।

রবিবার সন্ধ্যায় শুরু হওয়া জাতীয় সংসদের বিশেষ অধিবেশন উপলক্ষে এমপিদের করোনাভাইরাস পরীক্ষার আওতায় আনা হয়। এরপর দুই দফায় তাদের করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেল।

করোনা আক্রান্ত ৭ এমপি হলেন- পাবনা-৩ আসনের (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) সাংসদ মকবুল হোসেন, ঢাকা-১৩ আসনের সাদেক খান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ, কিশোরগঞ্জ-৩ আসনের মুজিবুল হক চুন্নু, বাগেরহাট-১ আসনের শেখ হেলাল উদ্দীন, লালমনিরহাট-১ আসনের মোতাহার হোসেন ও বাগেরহাট-৩ আসনের হাবিবুন নাহার। অন্যদিকে অনেক দিন ধরে করোনায় আক্রান্ত তথ্যমন্ত্রী হাছান মাহমুদের নমুনা পরীক্ষার ফল আবারও পজিটিভ এসেছে।

আর এর আগের দিন করোনায় আক্রান্ত হন সংরক্ষিত নারী আসনের নাদিরা ইয়াসমিন জলি, তাহমিনা বেগম, ঢাকা-১০ আসনের শফিউল ইসলাম মহিউদ্দিন, পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের নুরুজ্জামান বিশ্বাস, নওগাঁ-২ আসনের সংসদ সদস্য শহিদুজ্জামান সরকার এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার।

দেশের প্রথম করোনা আক্রান্ত সংসদ সদস্য ছিলেন আওয়ামী লীগের শহিদুজ্জামান সরকার। গত ৩০ এপ্রিল তার করোনার নমুনা সংগ্রহ করা হয়। পরদিন ১ মে তাকে জানানো হয়, তিনি করোনা পজিটিভ। গত ১৬ মে তার রিপোর্ট নেগেটিভ আসে। এবার তিনি দ্বিতীয়বারের মতো আক্রান্ত হলেন।

অন্যদিকে করোনাভাইরাসে আক্রান্ত আওয়ামী লীগের নুরুজ্জামান বিশ্বাস ৭ অক্টোবর এমপি হিসেবে শপথ নেন। এবার প্রথমবারের মতো তার সংসদে যোগ দেয়ার কথা ছিল। এ বিষয়ে তিনি বলেন, ‘আমার শরীরে কোনো উপসর্গ নেই। তবুও করোনা পজিটিভ এসেছে। আমি সংসদ থেকে এ সংক্রান্ত মেসেজ পাওয়ার পরই আইসোলেশনে আছি।’

সূত্র: জাগো নিউজ

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ

দেশের আরও ৭ এমপি করোনায় আক্রান্ত, একজনের দ্বিতীয়বার!

আপডেট সময় : ০৫:৪৮:১৫ অপরাহ্ণ, সোমবার, ৯ নভেম্বর ২০২০