মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী

ব্যাখ্যা দিতে নারায়ণগঞ্জের ডিসি হাইকোর্টে !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৩৮:১৩ পূর্বাহ্ণ, বুধবার, ২২ ফেব্রুয়ারি ২০১৭
  • ৮১২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

উচ্চ আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও সোনারগাঁয়ে অর্থনৈতিক অঞ্চলে প্রায় ২৩৫০ বিঘা কৃষিজমি, জলাভূমি ও নিচু জমি মাটি দিয়ে ভরাট করার বিষয়ে ব্যাখ্যা দিতে হাইকোর্টে হাজির হয়েছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি)।

বুধবার সকালে জেলা প্রশাসক মো. রাব্বী মিয়া হাইকোর্টে হাজির হন। আজ বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও আশিষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে। আদালতে ডিসির পক্ষে শুনানি করবেন জ্যেষ্ঠ আইনজীবী আবদুল বাসেত মজুমদার।

গত ১৪ ফেব্রুয়ারি এ বিষয়ে ব্যাখ্যা দিতে নারায়ণগঞ্জের ডিসিকে তলব করেন হাইকোর্ট।

২০১৪ সালে সোনারগাঁ উপজেলার ৬টি মৌজায় কৃষিজমি ও মেঘনা নদীর তীর ভরাট করে সোনারগাঁ রিসোর্ট সিটি নামে একটি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছিল। ওই বছরের ২ মার্চ বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) এক আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট প্রকল্প বাস্তবায়নের ওপর নিষেধাজ্ঞা জারি করেন। পরবর্তী সময়ে অপর এক আবেদনে হাইকোর্ট এক আদেশে ভরাটকৃত মাটি অপসারণ করে কৃষিজমি পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার নির্দেশ দেন।

২০১৬ সালে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের এক আবেদনের পরিপ্রেক্ষিতে প্রকল্পের ওপর দেওয়া নিষেধাজ্ঞার আদেশ সংশোধন করে দেন হাইকোর্ট। ওই বছরের ৩ নভেম্বর আপিল বিভাগ হাইকোর্টের এই আদেশ স্থগিত করে দেন।

এই আদেশ স্থগিত থাকার পরও মাটি ভরাট কার্যক্রম চলছিল। এ অবস্থায় গৃহায়ণ ও গণপূর্তসচিবসহ ১২ জনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করে  বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)। আদালত অবমাননার সেই মামলায় গত মঙ্গলবার শুনানি শেষে হাইকোর্ট নারায়ণগঞ্জের ডিসিকে তলব করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম।

ব্যাখ্যা দিতে নারায়ণগঞ্জের ডিসি হাইকোর্টে !

আপডেট সময় : ১১:৩৮:১৩ পূর্বাহ্ণ, বুধবার, ২২ ফেব্রুয়ারি ২০১৭