বৃহস্পতিবার | ১২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন Logo চাঁদপুরে বিডি কারেন্ট নিউজ ২৪-এর ইফতার মাহফিল Logo পলাশবাড়ীতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার Logo পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন Logo সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ Logo নারী নেতৃত্বের শক্তি, মানবিকতার প্রতীক বিজয়ীর ফাউন্ডার দক্ষ নারী সংগঠক তানিয়া ইশতিয়াক খান Logo তরপুরচন্ডী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় এডভোকেট মোঃ আলম খান (মঞ্জু) Logo পলাশবাড়ীতে বখাটেদের উৎপাত বেড়েছে, নিরাপত্তাহীনতায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা Logo জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে চাঁদপুরে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

পূর্বাংলা কমিউনিস্ট পার্টির সক্রিয় সদস্য চুয়াডাঙ্গায় অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী সুলতান আটক

  • আপডেট সময় : ০১:১৭:৩৫ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২০
  • ৮১৫ বার পড়া হয়েছে

শামসুজ্জোহা পলাশ, চুয়াডাঙ্গা প্রতিনিধি : ৩০.০৯.২০ :
চুয়ডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর মাধ্যমিক বিদ্যালয়ের বিপরীত দিকে পাকা রাস্তার পশ্চিম পাশে অভিযান পরিচালনা করে কুখ্যাত অস্ত্রধারী সন্ত্রাসী মোঃ সুলতান আলী মন্ডল ওরফে সুলতান হোসেনকে (৫৭) আটক করেছে র‌্যাব। এসময় তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। সে ওই (কুতুবপুর) গ্রামের দক্ষিণপাড়া মৃত ফকির মন্ডল ওরফে ফকির চাদ ওরফে কালো ফকির’র ছেলে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে র‌্যাব তাকে আটক করে।

র‌্যাব-৬ সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্প বুধবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, র‌্যাব-৬ সিপিসি-২ ঝিনাইদহ ক্যা¤েপর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কো¤পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামাল উদ্দিন এবং স্কোয়াড কমান্ডার এএসপি এইচ এম শফিকুর রহমানের নেতৃত্বে বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় চুয়াডাঙ্গার সদর উপজেলায় সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করেন।

পরবর্তীতে বিকেল ৫ টার দিকে চুয়ডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর মাধ্যমিক বিদ্যালয়ের বিপরীত দিকে পাকা রাস্তার পশ্চিম পাশে অভিযান পরিচালনা করে কুখ্যাত অস্ত্রধারী সন্ত্রাসী মোঃ সুলতান আলী মন্ডল ওরফে সুলতান হোসেনকে একটি তাজা গুলি ও একটি ওয়ান শুটার গানসহ আটক করতে সক্ষম হয়।

র‌্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন থানায় অস্ত্র, হত্যা, ডাকাতি ও চাদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। সে ১৯৯৫ সালে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানার একটি অস্ত্র মামলায় ১৪ বছর সশ্রম কারাদ- ভোগ করেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন

পূর্বাংলা কমিউনিস্ট পার্টির সক্রিয় সদস্য চুয়াডাঙ্গায় অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী সুলতান আটক

আপডেট সময় : ০১:১৭:৩৫ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২০