বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

শিমুল হত্যা : মিরুসহ ৬ আসামি কারাগারে !

  • amzad khan
  • আপডেট সময় : ০৬:০৪:৩০ অপরাহ্ণ, শনিবার, ১৮ ফেব্রুয়ারি ২০১৭
  • ৮২২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সাংবাদিক শিমুল হত্যা মামলার প্রধান আসামি শাহজাদপুর পৌর মেয়র হালিমুল হক মিরুসহ ছয় আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
শনিবার বেলা ১১টার দিকে মামলার তদন্ত কর্মকর্তা (ওসি) মনিরুল হক পাঁচদিনের রিমান্ড শেষে আসামিদের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (শাহজাদপুর আমলী) আদালতে হাজির করে। পরে আদালতের বিচারক হাসিবুল হক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সিনিয়র জুডিশিয়াল আদালতের জিআরও আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
আসামিরা হলেন জেলা আওয়ামী লীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র হালিমুল হক মীরু, তার ভাই হাবিবুল হক মিন্টু, শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য কে এম নাসিরুদ্দিন (৪৮), হযরত আলী, নজরুল ইসলাম ও মানিক।

এর আগে গত ১৩ ফেব্রুয়ারি দৈনিক সমকালের সাংবাদিক শিমুল হত্যা মামলায় মেয়র মিরুসহ ৬ আসাসিকে পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট  আদালতের বিচারক হাসিবুল হক।
এরপর গত ১৫ ফেব্রুয়ারি সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যা মামলার অন্যতম আসামি মিরুর ছোট ভাই হাবিবুল হক মিন্টু ও মিরুর গাড়িচালক শাহিন আলমের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এ নিয়ে এই মামলার মোট ৮ আসামিকে রিমান্ডে নিয়েছে পুলিশ।

প্রসঙ্গত, গত ২ ফেব্রুয়ারি উপজেলা ছাত্রলীগ ও মেয়র গ্রুপের সংঘর্ষ চলাকালে দৈনিক সমকালের শাহজাদপুর উপজেলা প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল গুলিতে নিহত হন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

শিমুল হত্যা : মিরুসহ ৬ আসামি কারাগারে !

আপডেট সময় : ০৬:০৪:৩০ অপরাহ্ণ, শনিবার, ১৮ ফেব্রুয়ারি ২০১৭