বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী

৯৯৯-এ কল দিয়ে উদ্ধার হলো যমুনা চরে আটকে পড়া অর্ধশত শিক্ষার্থী।

  • আপডেট সময় : ১০:১৮:৪৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২০
  • ৯২১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

৯৯৯-এ কল দিয়ে উদ্ধার হলো যমুনা চরে আটকে পড়া অর্ধশত শিক্ষার্থী। গতকাল সোমবার রাত ১২টার পর বঙ্গবন্ধু সেতু ও যমুনা নদীতে ঈদ আনন্দ ভ্রমণ করতে আসা এসব শিক্ষার্থীদের উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও শিক্ষার্থীরা জানান, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার কামুটিয়া গ্রামের প্রায় ৫০ জন স্কুল-কলেজের শিক্ষার্থী মিলে ইঞ্জিনচালিত একটি নৌকা নিয়ে বঙ্গবন্ধু সেতু ও যমুনা নদীতে আনন্দ ভ্রমণে রওনা হন। দিনভর নদীতে নির্মল বিনোদনসহ দুপুরের খাবার গ্রহণ ও সেতু দর্শন করেন শিক্ষার্থীরা।

পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাড়ি ফেরার পথে যমুনা নদীর মাঝে আকস্মিকভাবে নৌকার ইঞ্জিন বিকল হয়ে যায়। অনেক চেষ্টা করেও মেশিন চালু না হওয়ায় রাত ১০টার দিকে সিরাজগঞ্জের চৌহালী উপজেলাধীন এনায়েতপুরের যমুনা চরের ধুলিয়াবাড়ি এলাকায় আটকা পড়েন শিক্ষার্থীরা।

পরে শিক্ষার্থীরা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দিলে পুলিশ রাত ১২টার দিকে চরে গিয়ে আটকে পড়া শিক্ষার্থীদের উদ্ধার করে। এছাড়া পুলিশি নিরাপত্তায় শিক্ষার্থীদের রাতযাপন শেষে মঙ্গলবার সকালে পরিবারের সঙ্গে কথা বলে নিরাপদে তাদের বাড়ি পৌঁছে দেয়া হয়।

এনায়েতপুর থানার ওসি মোল্লা মাসুদ পারভেজ জানান, আটকে পড়া শিক্ষার্থীরা জরুরি সেবা ৯৯৯-এ কল দিলে সিরাজগঞ্জ এসপির নির্দেশে তাদের উদ্ধার করা হয়। তবে কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সকালে নিরাপদে সবাইকে বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম।

৯৯৯-এ কল দিয়ে উদ্ধার হলো যমুনা চরে আটকে পড়া অর্ধশত শিক্ষার্থী।

আপডেট সময় : ১০:১৮:৪৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২০