বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

বাংলাদেশে করোনায় আরো ৫০ জনের মৃত্যু

  • rahul raj
  • আপডেট সময় : ০৬:১৯:৩৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২০
  • ৮৪৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বাংলাদেশে করোনাভাইরাসে আরো ৫০ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে আক্রান্ত হয়েছেন আরো ১ হাজার ৯১৮ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২ লাখ ৪৪ হাজার ২০ জন। আর মোট মারা গেছেন ৩ হাজার ২৩৪ জন।

আজ মঙ্গলবার দুপুর আড়াইটায় স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা: নাসিমা সুলতানা।

তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৭ হাজার ৭১২টি। শনাক্তের হার ২৪.৮৭ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৯৫৫ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৮৬০ জন। সুস্থতার হার ৫৭.৩১ শতাংশ।

মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে পুরুষ ৪৪ জন ও নারী ছয়জন। এবং এ পর্যন্ত মারা গেছেন পুরুষ ২ হাজার ৫৪৯ জন ও নারী ৬৮৫ জন।

গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ঢাকা বিভাগে ২৯ জন, চট্টগ্রাম বিভাগে পাঁচজন, রাজশাহী বিভাগে পাঁচজন, খুলনা বিভাগে চারজন, বরিশাল বিভাগে একজন, সিলেট বিভাগে একজন, ময়মনসিংহ বিভাগের একজন এবং রংপুর বিভাগে চারজন।

বয়স বিশ্লেষণে জানা যায়, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে তিনজন, ৪১-৫০ ছয়জন, ৫১-৬০ ১৭ জন, ৬১-৭০ ১৮ জন, ৭১-৮০ পাঁচজন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে একজন।

হাসপাতালে মারা গেছেন ৪৫ জন এবং বাড়িতে পাঁচজন।

২৪ ঘণ্টায় আইসোলেশনে নেয়া হয়েছে ৩৭৪ জনকে এবং আইসোলেশন থেকে ছাড় দেয়া হয়েছে ৭০৮ জনকে।

৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হওয়ার কথা জানায় সরকার।

১৮ মার্চ কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে প্রথম ব্যক্তির মৃত্যু হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

বাংলাদেশে করোনায় আরো ৫০ জনের মৃত্যু

আপডেট সময় : ০৬:১৯:৩৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২০